হোম > বিনোদন > সিনেমা

উৎসবে প্রদর্শনের প্রস্তুতি নিচ্ছে বর্ষণ-শার্লিন জুটির ‘সন্দেশ’

বিনোদন প্রতিবেদক, ঢাকা

‘সন্দেশ’ সিনেমায় বর্ষণ ও শার্লিন। ছবি: সংগৃহীত

দীর্ঘ সময়ের বিরতির পর আবার পর্দায় জুটি হয়েছেন ইমতিয়াজ বর্ষণ ও শার্লিন ফারজানা। অভিনয় করেছেন সৈকত রায়ের ‘সন্দেশ’ সিনেমায়। ইতিমধ্যে শেষ হয়েছে শুটিং। নির্মাতা জানালেন, এ বছর বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে সিনেমাটি। আগামী বছর মুক্তি পাবে দেশের প্রেক্ষাগৃহে।

সন্দেশ সিনেমার সর্বশেষ খবর জানিয়ে নির্মাতা সৈকত রায় বলেন, ‘গত বছর ডিসেম্বরে আমরা শুটিং শুরু করেছিলাম। শুটিং শেষে এখন চলছে ডাবিং ও পোস্ট প্রোডাকশনের কাজ। এ ছাড়া প্যাচওয়ার্কের জন্য হয়তো দু-এক দিন শুটিং করতে হবে। সব মিলিয়ে আগামী দুই মাসের মধ্যে সব কাজ সম্পূর্ণ হবে।’

সৈকত রায় আরও বলেন, ‘চলচ্চিত্র উৎসব দিয়ে সন্দেশ সিনেমার যাত্রা শুরুর পরিকল্পনা সাজানো হচ্ছে। সিনেমার কাজ সম্পূর্ণ শেষ হয়ে গেলেই বিভিন্ন উৎসবে পাঠাব আমরা। এরপর আগামী বছর দেশের হলে মুক্তি দেওয়ার ইচ্ছা আছে।’

সন্দেশ সিনেমার গল্প সাজানো হয়েছে একজন লেখককে কেন্দ্র করে। লেখকের চরিত্রে অভিনয় করছেন ইমতিয়াজ বর্ষণ এবং তাঁর স্ত্রীর চরিত্রে শার্লিন ফারজানা। নরেশ ভূঁইয়া ও শিল্পী সরকার অপু আছেন বাবা-মায়ের ভূমিকায়। নির্মাতা বলেন, ‘একজন লেখকের পারিবারিক, পারিপার্শ্বিক ও মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব এই সিনেমার উপজীব্য গল্প। সেই সঙ্গে প্রতিটি মানুষের মুখোশের আড়ালে থাকা লোভ-লালসা কীভাবে জীবনে প্রভাব ফেলে, তা ফুটে উঠবে এই সিনেমার গল্পে। সন্দেশ সম্পূর্ণরূপে একটি পারিবারিক গল্প, যে গল্পটি ঢাকা শহরকে কেন্দ্র করে গড়ে উঠেছে।’

সর্বশেষ মাসুদ হাসান উজ্জ্বলের ‘ঊনপঞ্চাশ বাতাস’ সিনেমায় জুটি হয়েছিলেন ইমতিয়াজ বর্ষণ ও শার্লিন ফারজানা। ২০২০ সালে মুক্তি পাওয়া সিনেমাটির শুটিং করেছিলেন তারও তিন বছর আগে। এরপর আর একসঙ্গে দেখা যায়নি তাঁদের। ঊনপঞ্চাশ বাতাস মুক্তির পর অনেক নির্মাতা তাঁদের নিয়ে নাটক নির্মাণ করতে চাইলেও বর্ষণ ও শার্লিন অপেক্ষায় ছিলেন বড় পর্দায় কাজ করার জন্য।

এরপর বিয়ে করে সংসারে মনোযোগী হয়ে অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন শার্লিন। তাই বাড়তে থাকে তাঁদের অপেক্ষা। অবশেষে সন্দেশ দিয়ে আবার বড় পর্দায় ফিরছেন তাঁরা।

‘কন্ট্রাক্ট ম্যারেজ’ মুক্তির খবরে খেপেছেন অভিনেত্রী

বুড়ো বয়সে আমাকে দেখার আশায় সন্তানকে বড় করিনি: অঞ্জন দত্ত

ঈদে আসছে আদর-পূজার ‘নাকফুলের কাব্য’

সিরিজ হয়ে গেল সিনেমা, মুক্তি পাচ্ছে মৌসুমী অভিনীত ‘কন্ট্রাক্ট ম্যারেজ’

‘আজাদি’ সিনেমায় প্রথমবার চঞ্চলের বিপরীতে পৌলমী

যুক্তরাষ্ট্রে চলচ্চিত্রের জন্য অনুদান ও পুরস্কার পেলেন নির্মাতা শামস

দেশে প্রথমবার ‘মাইগ্রেশন ফিল্ম ফেস্ট’, চলছে চলচ্চিত্র জমা নেওয়া

ঈদের পর দেশে মুক্তি পেল নতুন সিনেমা

দুই বাংলায় মুক্তি পাবে বুবলী অভিনীত ‘ফ্ল্যাশব্যাক’

যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা