হোম > বিনোদন > সিনেমা

যশের সঙ্গে মিলিয়ে নুসরাতের ছেলের নাম?

ছেলের মা হয়েছেন কলকাতার অভিনেত্রী নুসরাত জাহান। বৃহস্পতিবার দুপুর ১টার খানিক আগে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে সন্তানের জন্ম দেন তিনি। এ খবর ইতিমধ্যে জেনে ফেলেছেন সবাই। তবে নতুন তথ্য জানা গেল আজ— নুসরাত তাঁর ছেলের নাম রেখেছেন ঈশান।

তবে এ নামের পেছনেও অনেকে রহস্য খুঁজছেন। আলাপ উঠেছে, অভিনেতা যশ (Yash) দাশগুপ্তর নামের সঙ্গে মিলিয়ে সন্তানের নাম ঈশান (Yishaan) রাখা হয়েছে।

সন্তানের বাবা কে, এ প্রশ্ন তুলে নুসরাতকে কম কটাক্ষ করা হয়নি। কিন্তু নুসরাত ওসব তর্ক-সমালোচনায় কান না দিয়ে নিজের মতো করে থেকেছেন। ছেলের নামকরণের মধ্য দিয়েই কি সব সমালোচনা আর প্রশ্নের জবাব দিলেন অভিনেত্রী?

গত জুন মাসে প্রকাশ্যে আসে নুসরাতের মা হওয়ার খবর। তখন তাঁর স্বামী নিখিল জৈন অভিযোগ করেছিলেন, সন্তানের বাবা তিনি নন। গতকাল নুসরাত মা হওয়ার পর নিখিল বলেছেন, ‘ওর সঙ্গে সম্পর্ক নেই। ফোনও করব না। তবে ওদের জন্য শুভেচ্ছা রইল।’

গত বছরের শেষ থেকেই নিখিলের সঙ্গে নুসরাতের দূরত্ব বাড়তে থাকে। আলাদা বাড়িতে থাকতে শুরু করেন অভিনেত্রী। এই দূরত্বের কারণ হিসেবে উঠে আসে কলকাতার বাংলা ছবির নায়ক যশ দাশগুপ্তর সঙ্গে নুসরাতের ঘনিষ্ঠতার বিষয়টি।

এ নিয়ে শোরগোল পড়ে যায় নেটপাড়ায়। তবে প্রেম, সন্তান নিয়ে একটিবারও মুখ খোলেননি নুসরাত জাহান। এ প্রসঙ্গে প্রথমদিকে কিছুই বলতে চাননি যশ দাশগুপ্তও। গত বুধবার নুসরাতের সন্তানকে নিয়ে প্রথমবার কথা বলেছেন যশ। তার কথায়, ‘আমরা খুব খুশি। অপারেশন নিয়ে নুসরাতের খুব টেনশন ছিল। তবে সবকিছু ভালোভাবে হয়েছে।’

ঈদের আগেই মুক্তি পাচ্ছে ‘সর্দারবাড়ির খেলা’

বাতিল হয়নি ‘প্যারাসাইট’ সিরিজ, সুখবর দিলেন পরিচালক

ঢাকায় ‘উয়ারী-বটেশ্বর’ সিনেমার প্রদর্শনী

নুহাশের সিনেমায় আফজাল হোসেন

ঢাবিতে হয়ে গেল ‘আফটার দ্য সাইলেন্স’ বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী

‘সুরাইয়া’য় জুটি হলেন শ্যামল-তুষি, শুরু হয়েছে সিনেমার শুটিং

তৌকীরকে নিয়ে বিশেষ আয়োজন: ‘অজ্ঞাতনামা’ সিনেমা নিয়ে মঞ্চনাটকের ঘোষণা

রোজিনার পরিচালনায় নতুন সিনেমা ‘এখনই সময়’

উত্তর আমেরিকায় শীর্ষে ‘বনলতা এক্সপ্রেস’

নয়নতারার সঙ্গে নতুন সিনেমার শুটিং শুরু করলেন সালমান