হোম > বিনোদন > সিনেমা

ডিনার ডেটে আলিয়া-রণবীর

হালের সবচেয়ে জনপ্রিয় বলিউড জুটি নিঃসন্দেহে আলিয়া ভাট ও রণবীর কাপুর। তবে পর্দার নয়, বাস্তবের জুটি তাঁরা। অন্য সব তারকার মতো রাখঢাক নেই তাঁদের সম্পর্কে। প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনের নানা মুহূর্ত শেয়ার করেন আলিয়া-রণবীর। 

প্রায়শই একসঙ্গে এবং একে অপরের পরিবারের সঙ্গে দেখা যায় এই জুটিকে। সবশেষ বুধবার রাতে মুম্বাইয়ের একটি রেস্তোরাঁয় নৈশভোজে গিয়ে পাপারাজ্জিদের লেন্সবন্দি হন আলিয়া-রণবীর। মুহূর্তেই সেসব ছবি ভাইরাল নেট দুনিয়ায়। ভাইরাল সেই সব ছবিতে দেখা যায়, এক কাঁধ খোলা সাদা টপ আর সাদা কার্গো প্য়ান্টে স্নিগ্ধ আলিয়া। রণবীরের পরনে কালো-সাদা প্রিন্ট শার্ট এবং সাদা প্যান্ট। 

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, মুক্তির দুই সপ্তাহের মধ্যেই ১০০ কোটি টাকা ব্যবসা করেছে আলিয়া ভাট অভিনীত ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’। ছবির প্রমোশনে বিভিন্ন শহরে ঘুরেছেন আলিয়া। সাদা রঙের পোশাকেই ছবির সব প্রোমোশন সারতে দেখা গেছে তাঁকে। তেমনি ‘গঙ্গুবাই'-এর সফলতা উদ্‌যাপনে প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে বুধবার নৈশভোজেও সাদা রঙের পোশাকেই দেখা যায় আলিয়াকে। 

২০১৮ সাল থেকে আলোচনায় রণবীর-আলিয়ার প্রেম। একই বছরে সোনম কাপুরের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে প্রথম প্রকাশ্যে দেখা যায়। চলতি বছরের এপ্রিলেই রণবীর-আলিয়া বিয়ের পিঁড়িতে বসবেন বলেও জানা গেছে। 

হলিউড: ‘ডিগার’ সিনেমায় টম ক্রুজের অবিশ্বাস্য পরিবর্তন

মিষ্টি মেয়ের ইমেজ ভেঙে পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা

ওটিটিতে নিষিদ্ধ ‘সতলুজ’ এখন পাঞ্জাবের গ্রামে গ্রামে

নিজেকে নির্দোষ দাবি করে রাষ্ট্রের কাছে পরীমণির প্রশ্ন

চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

মুক্তির তালিকায় থাকা নির্বাচিত সিনেমা ও সিরিজ

অ্যানিমেশনের ম্যাজিক এবার বাস্তবে: মোয়ানার নতুন সমুদ্রযাত্রা

যুক্তরাষ্ট্রে পুরস্কৃত ‘মানুষের বাগান’, অস্ট্রেলিয়ার উৎসবে তিন সিনেমা

সেপ্টেম্বরে শুটিংয়ে ফিরছেন বুবলী

হলিউডকে টানতে মরক্কোয় তৈরি হচ্ছে বিশাল সিনেমা সিটি