হোম > বিনোদন > সিনেমা

‘গুলশানের চামেলি’ সিনেমা ছাড়ার গুঞ্জনে ক্ষুব্ধ মধুমিতা

বিনোদন প্রতিবেদক, ঢাকা

মধুমিতা। ছবি: সংগৃহীত

মোহাম্মদ ইকবালের ‘গুলশানের চামেলি’ সিনেমা দিয়ে প্রথমবার ঢাকাই সিনেমায় যুক্ত হয়েছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী মধুমিতা সরকার। গত ১ আগস্ট ঢাকায় সিনেমার মহরতে উপস্থিত ছিলেন অভিনেত্রী। গুলশানের চামেলি সিনেমায় যুক্ত হতে পেরে নিজের উচ্ছ্বাসের কথা জানিয়েছিলেন সেদিন। তবে গত শুক্রবার রাত থেকে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ছড়ায়, সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন মধুমিতা। অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করলে এমন গুঞ্জন নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।

আজকের পত্রিকাকে মধুমিতা বলেন, ‘ফেসবুকে প্রতিদিন এমন গুঞ্জন ছড়ায়। এসব নিয়ে কোনো মন্তব্য করতে চাই না।’ সিনেমা ছাড়ার গুঞ্জন নিয়ে কথা বলার একপর্যায়ে ক্ষুব্ধ হন অভিনেত্রী। তিনি বলেন, ‘সিনেমা-সংশ্লিষ্ট কেউ তো এমন ঘোষণা দেননি, তাহলে এ বিষয়ে কেন এত কথা হচ্ছে।’

মধুমিতার ধারণা, একটা চক্র পরিকল্পনা করে সিনেমা থেকে তাঁর সরে দাঁড়ানোর কথা ছড়াচ্ছে। তিনি বলেন, ‘একটি চক্র ইচ্ছা করে এমন কথা ছড়াচ্ছে। সিনেমার মহরতে অংশ নেওয়ার পর থেকে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে নেতিবাচক কথা বলছে কেউ কেউ। বলা হলো, আমি নাকি কলকাতায় কাজ না পেয়ে বাংলাদেশের সিনেমা করছি। এখন আবার নতুন গুজব ছড়াচ্ছে। তারা যদি মনে করে আমি সিনেমাটি করছি না, তাহলে আর কী করার। সেটাই ছড়াতে থাকুক। আমি আমার কাজ করতে থাকি। এসব নিয়ে কথা বললে বরং তাদেরকে গুরুত্ব দেওয়া হবে।’

এ বিষয়ে নির্মাতা ইকবাল বলেন, ‘আগামী ১ ডিসেম্বর সিনেমার শুটিং শুরু হবে। প্রথম দিন থেকেই শুটিং করবেন মধুমিতা।’

গুলশানের চামেলি নির্মিত হচ্ছে রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের অন্ধকার জীবনের বাস্তবতা নিয়ে। গল্প আবর্তিত হয়েছে একজন যৌনকর্মীকে ঘিরে, কোনো অপরাধ না করেও বারবার ক্ষমতার নির্মম খেলার শিকার হয় সে। এই চরিত্রে অভিনয় করবেন টালিউড অভিনেত্রী মধুমিতা।

পশ্চিমবঙ্গের সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা। ‘বোঝে না সে বোঝে না’ সিরিয়ালে পাখি চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান তিনি। পাখি চরিত্র দিয়ে বাংলাদেশেও হয়ে ওঠেন পরিচিত মুখ। অভিনয় করেছেন বাংলাদেশের নাটকেও। ২০১৬ সালে পারভেজ আমিন পরিচালিত ‘মেঘবালিকা’ নাটকে অভিনয় করেন তিনি। এতে মধুমিতার সহশিল্পী ছিলেন মোশাররফ করিম। এবার নাম লিখিয়েছেন বাংলাদেশের সিনেমায়।

পাঁচ বছর আগে গুলশানের চামেলি সিনেমার ঘোষণা দিয়েছিলেন ইকবাল। নানা কারণে সিনেমার শুটিং শুরু করতে পারেননি। অবশেষে সিনেমাটি আলোর মুখ দেখতে যাচ্ছে। সিনেমার চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। এতে আরও অভিনয় করবেন রোজিনা, আজমেরী হক বাঁধন, ওমর সানী, আমিন খান, বাপ্পারাজ, মিশা সওদাগর প্রমুখ।

গুঞ্জন হলো সত্যি, পিছিয়ে গেল ‘আন্ধার’

আবারও বড় পর্দায় একসঙ্গে চঞ্চল-নিশো

১৬ হলে মুক্তি পাচ্ছে ‘পোড়া প্রেম’

সৈয়দ শাকিলের প্রথম সিনেমায় শরিফুল রাজ

চলচ্চিত্রে সংকট ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে সেমিনার

জন্মদিনে নতুন সিনেমার ঘোষণা দিলেন পরীমনি

শরৎচন্দ্রের সৌদামিনী হয়ে আসছেন রাজ রিপা

মাত্র ৩ কোটির সিনেমা, আয় ছাড়াল শতকোটি

নেটফ্লিক্সে মোশাররফ করিম অভিনীত দুই সিরিজ

মুক্তির তালিকায় থাকা নির্বাচিত সিনেমা ও সিরিজ