হোম > বিনোদন > সিনেমা

কানের মঞ্চে ট্রাম্প প্রশাসনের সমালোচনায় সেবাস্তিয়ান স্ট্যান

বিনোদন ডেস্ক

‘ফিয়র্ড’-এর অভিনেত্রী রেনাতে রেইনসভে, নির্মাতা ক্রিস্টিয়ান মুঞ্জিউ ও অভিনেতা সেবাস্তিয়ান স্ট্যান। ছবি: সংগৃহীত

কান উৎসবে কোন সিনেমা দর্শকদের কতটা সমাদর পাচ্ছে, তার প্রাথমিক মানদণ্ড স্ট্যান্ডিং ওভেশন। সিনেমা শেষ হওয়ার পর দর্শকেরা দাঁড়িয়ে হাততালি দিয়ে নির্মাতা ও কলাকুশলীদের সাধুবাদ ও সম্মান জানান। কানে কেবল হাততালি দেওয়াটাই বড় কথা নয়, কত মিনিট ধরে এই স্ট্যান্ডিং ওভেশন দেওয়া হচ্ছে—সেটিও গুরুত্বপূর্ণ। এবার কান উৎসবে এ পর্যন্ত যত সিনেমার প্রিমিয়ার হয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি সময় ধরে হাততালি পেয়েছে রোমানিয়ান নির্মাতা ক্রিস্টিয়ান মুঞ্জিউর নতুন সিনেমা ‘ফিয়র্ড’।

সংবাদমাধ্যম ডেডলাইন জানিয়েছে, গত সোমবার রাতে কানের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে ফিয়র্ড সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ক্রিস্টিয়ান মুঞ্জিউ, অভিনেতা সেবাস্তিয়ান স্ট্যান, অভিনেত্রী রেনাতে রেইনসভে, লিসা কার্লেহেডসহ সিনেমাটির কলাকুশলীরা। প্রিমিয়ারে ব্যাপক সাড়া পেয়েছে ফিয়র্ড। পেয়েছে ১২ মিনিটের স্ট্যান্ডিং ওভেশন, যা এখন পর্যন্ত এ আসরে সর্বোচ্চ। এর আগে জেমস গ্রের ‘পেপার টাইগার’ ১০ মিনিট এবং রিউসুকে হামাগুচির ‘অল অব আ সাডেন’ ১১ মিনিটের করতালি পেয়েছে।

ফিয়র্ডের গল্পে দেখা যাবে, একজন মার্কিন প্রকৌশলী নরওয়ের এক প্রত্যন্ত ও জলবেষ্টিত পাহাড়ি উপত্যকা এলাকায় একটি মেগা-প্রজেক্টের তদারকি করতে যায়। লোভ ও প্রকৃতির ওপর আধিপত্য বিস্তারের মানসিকতার কারণে স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে তার সংঘর্ষ সৃষ্টি হয়। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সেবাস্তিয়ান স্ট্যান। ফিয়র্ডের কান প্রিমিয়ারে এমন অভূতপূর্ব সাড়া পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

এই সাফল্যের মধ্যেই এক বিস্ফোরক রাজনৈতিক মন্তব্য করে বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছেন হলিউড অভিনেতা সেবাস্তিয়ান স্ট্যান। কানের অফিশিয়াল প্রেস কনফারেন্সে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যুক্তরাষ্ট্রের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর প্রশাসনের তীব্র সমালোচনা করেন তিনি।

বর্তমানে যুক্তরাষ্ট্রের অবস্থা অত্যন্ত উদ্বেগজনক উল্লেখ করে সেবাস্তিয়ান স্ট্যান বলেন, ‘আমরা এখন খুবই খারাপ পরিস্থিতির মধ্যে আছি। যা ঘটছে চারপাশে, তার দিকে তাকালে এটাই মনে হয়। গণমাধ্যমের একত্রীকরণ, সেন্সরশিপ, হুমকি, সেসব তথাকথিত মামলা যা কখনো শেষ হয় না, কোনো পরিণতিতেও পৌঁছায় না। এসব যখন ঘটবে, তখন বুঝে নেবেন, বিপদটা শুরু হয়ে গেছে।’

২০২৪ সালে কান উৎসবে সেবাস্তিয়ান স্ট্যান গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্পের বায়োপিক ‘দ্য অ্যাপ্রেন্টিস’ নিয়ে। এতে তরুণ ট্রাম্পের চরিত্রে অভিনয় করেন তিনি। ওই সময় সিনেমাটির মুক্তি আটকানোর চেষ্টা করেছিলেন ট্রাম্প, মামলার হুমকি দিয়েছিলেন। সোমবার রাতে সেসব কথাও অকপটে বলেন সেবাস্তিয়ান স্ট্যান।

ইরানে আবার বিচারের মুখোমুখি নির্মাতা জাফর পানাহি

৭৯তম কান চলচ্চিত্র উৎসব: টিকিট বিক্রি ও দর্শক সমাগমে ভাঙল গত বছরের রেকর্ড

সালমান-ভক্তের গল্পে তৈরি হলো ‘লাভ ৯৬’

ঈদ উপলক্ষে টিভিতে ‘প্রিন্স’, ওটিটিতে ‘বনলতা এক্সপ্রেস’

অনলাইনে ফাঁস হওয়ায় ওটিটিতে মুক্তি পেল ‘রঙবাজার’

প্রেক্ষাগৃহের সাফল্যের পর এবার ওটিটিতে ‘বনলতা এক্সপ্রেস’

বাংলাদেশে কাজ করার জন্য দরখাস্ত দিয়েছি: অনির্বাণ ভট্টাচার্য

সিনেমার শুটিংয়ে বিশাল আর্থিক প্রণোদনার ঘোষণা সৌদি আরবের

চেহারা পরিবর্তন নিয়ে লুকোচুরি পছন্দ নয় তমা মির্জার

আইনি জটিলতার মধ্যেই ঈদে ‘বনলতা সেন’ মুক্তির ঘোষণা