হোম > বিনোদন > বলিউড

বুলেটপ্রুফ কাচের ঘেরাটোপে দেখা দিলেন অমিতাভ বচ্চন

বিনোদন ডেস্ক

ভক্তদের সামনে অমিতাভ বচ্চন। ছবি: সংগৃহীত

প্রায় প্রতি রোববার নিজের বাংলো জলসার বাইরে এসে ভক্তদের সঙ্গে দেখা করেন অমিতাভ বচ্চন। হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন। বড় কোনো দুর্যোগ না হলে তাঁর এ নিয়মের ব্যত্যয় ঘটে না। তবে এ রোববারের চিত্রটি ছিল আর পাঁচদিনের থেকে অনেকটাই আলাদা।

৮৪ বছর বয়সী অভিনেতা এদিনও বাংলোর বাইরে আসেন। হাত নাড়েন ভক্তদের উদ্দেশে। তবে মাঝে ছিল স্বচ্ছ কাচের আড়াল, যা বুলেটপ্রুফ। কাচের বাক্সের ভেতরে দাঁড়িয়েই হাত নেড়ে অনুরাগীদের অভিবাদন জানান তিনি। আর পুরো সময়টায় তাঁর পাশে ছায়ার মতো ছিলেন ছেলে অভিষেক বচ্চন। নিরাপত্তারক্ষীরা কড়া নজরদারি চালাচ্ছিলেন সেখানে।

কেন এই নজিরবিহীন নিরাপত্তা? জানা গেছে, সম্প্রতি মুম্বাইয়ের মেয়র ঋতু তাওড়েসহ শীর্ষ কর্মকর্তাদের কাছে একটি হুমকিমূলক ই-মেইল এসেছে। ওই মেইলে মেয়রের কার্যালয়, গায়ক দিলজিৎ দোসাঞ্জের কনসার্ট, অমিতাভ বচ্চনের বাসভবন জলসা ও বেশ কিছু স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়। ৩১ অক্টোবর থেকে ২৭ নভেম্বরের মধ্যে এই হামলা হতে পারে বলে উল্লেখ থাকায় মুম্বাই পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

বলিউড তারকাদের নিরাপত্তা নিয়ে সাম্প্রতিক পরিস্থিতি বেশ উদ্বেগজনক। সম্প্রতি জুহুতে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে। সেই ঘটনার তদন্তে পুলিশ জানতে পারে, অমিতাভ বচ্চনসহ বলিউডের বেশ কয়েকজন শীর্ষ তারকার বাড়ির বাইরে আগে থেকেই রেকি করেছিল অভিযুক্তরা।

এমন আতঙ্কজনক পরিস্থিতিতে তাই অমিতাভ বচ্চনের বাড়ি ঘিরে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। বসানো হয়েছে ব্যারিকেড ও বুলেটপ্রুফ কাচের বিশেষ আবরণ। তবে এত সব বাধা ও হুমকির মুখেও থেমে থাকেনি অমিতাভের রোববারের ঐতিহ্য। কড়া নিরাপত্তার ঘেরাটোপে থেকেও ভক্তদের সঙ্গে দীর্ঘদিনের এই আত্মিক যোগাযোগ ঠিকই বজায় রেখেছেন বর্ষীয়ান এই মেগাস্টার।

মাস্কের আগেই ভারত ৫ হাজার বছর পূর্বে উড়ন্ত গাড়ি তৈরি করে: রণবীর কাপুর

সিনেমা পরিচালনায় আসছেন হিমেশ

রামায়ণ সিনেমায় কাওয়ালি? এ আর রহমানের নতুন গান নিয়ে বিতর্ক

২১ বছর পর প্লেব্যাকে শানু-উদিত জুটি

ভাগনে ইমরানকে ‘ভারত ছাড়ার নোটিশ’ বিতর্কের মধ্যে রাজ ঠাকরের বাড়িতে আমির খান

যেভাবে হামলা হলো টাইগার শ্রফের ওপর

প্রায় দেড় যুগ পর নতুন রূপে ফিরছে ‘নার্নিয়া’

৬০ বছর বয়সে এসে সন্তান নেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন সালমান খান

১৫ বছর পর ‘দ্য ডার্টি পিকচার’ সিনেমার সিকুয়েলের ঘোষণা

নানা পাটেকর কেন নিজের সৎকারের কাঠও প্রস্তুত করে রেখেছিলেন