হোম > বিনোদন > বলিউড

মুক্তির দ্বিতীয় দিনেও আশা দেখাতে পারেনি রণবীরের ‘সার্কাস’

শেষ হচ্ছে বলিউডের জন্য আরেকটি হতাশাময় বছর। বছরজুড়েই পায়নি বলার মতো কোনো সাফল্য। এই অবস্থায় বছরের শেষদিকে এসে মুক্তি পায় রোহিত শেঠি পরিচালিত কমেডি ঘরানার সিনেমা ‘সার্কাস’। মুক্তির দ্বিতীয় দিনেও কোনো আশা দেখাতে পারছে না সিনেমাটি।

প্রেক্ষাগৃহ থেকে ছবিটির প্রথম দিনের আয় ছিল মাত্র ৬ দশমিক ২৫ কোটি রুপি। দ্বিতীয় দিনেও সিনেমাটির ব্যবসার কোনো উন্নতি হয়নি। দ্বিতীয় দিনে আয় করেছে ৬ দশমিক ৪০ কোটি রুপি। 

বড়দিনের ছুটিতে ব্যবসায়িক সাফল্যের আশায় সিনেমাটি মুক্তি দেওয়া হয়। তবে সেই আশা পূরণ নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। কারণ দর্শকেরা এখন মেতেছে ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ নিয়ে। 

শেক্‌সপিয়ারের ক্ল্যাসিক ‘কমেডি অব এরর্স’ অবলম্বনে পরিচালক রোহিত শেঠি নির্মাণ করেছেন ‘সার্কাস।’ রণবীর সিং ছাড়াও এই ছবিতে আরও অভিনয় করেছেন জ্যাকুলিন ফার্নান্দেজ, বরুণ শর্মা, পূজা হেগড়ে, জনি লিভার, সঞ্জয় মিশ্র, অশ্বিনী কালেশ্বর, মুকেশ তিওয়ারি ও সিদ্ধার্থ যাদব। কমেডি ঘরানার এই চলচ্চিত্রে রণবীর এবং বরুণ দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন।

সালমান খানের স্বাস্থ্য নিয়ে ভক্তদের উদ্বেগ, নিজেই জবাব দিলেন নায়ক

যে বলিউড অভিনেত্রীকে সহশিল্পীরা করে টুকরো টুকরো, বাস থেকে ফেলা হয় মস্তক

এবার আমির খানকে হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

‘থ্রি ইডিয়টস’ সোনম ওয়াংচুকের জীবন নিয়ে নয়, এত দিন তাহলে ভুল জানত সবাই

২৫ বছর পর মঞ্চে ফিরছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী

রাম মন্দিরে চুরিকে ‘সামান্য বিষয়’ বললেন অনুপম খের, ভাইরাল নাসিরুদ্দীন শাহের পুরোনো ভিডিও

বলিউড: সৌরভের বায়োপিকের ফার্স্ট লুকে লর্ডসের স্মৃতি, ট্রলের শিকার রাজকুমার

অবশেষে গাঁটছড়া বাঁধলেন আমির খান ও গৌরী স্প্র্যাট

সব প্রস্তুতির পরও আটকে গেল সালমানের ‘মাতৃভূমি’

‘৫ জুলাই আমরা বিয়ে করছি’, সাংবাদিকদের জানালেন আমির খান