প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
বাড়ির নাম শাহানা (বাংলা সিনেমা)
- মুক্তি: আইস্ক্রিন (১০ সেপ্টেম্বর)
- অভিনয়: আনান সিদ্দিকা, ইরেশ যাকের, লুৎফর রহমান জর্জ
- গল্পসংক্ষেপ: নব্বইয়ের দশকে শাহানা নামের এক নারীর বিবাহবিচ্ছেদকে কেন্দ্র করে পারিবারিক-সামাজিক নিষ্ঠুরতা, সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার মানসিকতা, সামাজিক অসংগতি ও সর্বোপরি দৃঢ়চিত্তে শাহানার ঘুরে দাঁড়ানোর কাহিনি নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি।
দ্য রেভল্যুশনারিজ (হিন্দি সিরিজ)
- মুক্তি: প্রাইম ভিডিও (১১ সেপ্টেম্বর)
- অভিনয়: ভুবন বাম, রোহিত শরাফ, প্রতিভা রানতা, গুরফাতেহ পীরজাদা
- গল্পসংক্ষেপ: ভারতের স্বাধীনতার লক্ষ্যে ১৯১২ সালের আন্দোলনে তরুণ বিপ্লবীদের যে সশস্ত্র নেটওয়ার্ক ব্রিটিশ শাসনের ভিত কাঁপিয়ে দিয়েছিল, সেটাই সিরিজের মূল গল্প। শ্রী অরবিন্দ ঘোষ, বারীন্দ্রকুমার ঘোষ, বাঘা যতীন, রাসবিহারী বসু, ভগৎ সিংসহ বিপ্লবীদের সশস্ত্র লড়াই ও কৌশলগত পরিকল্পনা উঠে এসেছে এতে।