হোম > বিনোদন > হলিউড

‘বিট ইট’ গানের লুক থেকে মাইকেল জ্যাকসনের বায়োপিকের নতুন পোস্টার

বিনোদন ডেস্ক

‘মাইকেল’ সিনেমার নতুন পোস্টার। ছবি: সংগৃহীত

তৈরি হচ্ছে কিং অব পপ মাইকেল জ্যাকসনের বায়োপিক। ‘মাইকেল’ নামের সিনেমায় এই কিংবদন্তীর চরিত্রে অভিনয় করছেন তাঁর ভাইপো জাফর জ্যাকসন। গত রোববার প্রকাশ পেল এই সিনেমার নতুন পোস্টার।

মাইকেল জ্যাকসনের আলোচিত গান ‘বিট ইট’-এর মিউজিক ভিডিও থেকে মাইকেল জ্যাকসনের লুক বেছে নেওয়া হয়েছে। হুবহু মাইকেলের মতোই দেখা যাচ্ছে জাফরকে। এই আশ্চর্য মিল আবেগ উসকে দিয়েছে মাইকেল ভক্তদের মনে।

পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবন নিয়ে মানুষের কৌতূহল কম নয়। উপস্থাপনায় ভিন্নতা, গানের সঙ্গে মনোমুগ্ধকর পারফরম্যান্স, ব্যক্তিগত আদর্শ, আলোচিত-সমালোচিত নানা চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে বিশ্বজুড়ে তুমুল আলোড়ন তৈরি করেছিলেন মাইকেল জ্যাকসন। বিংশ শতাব্দীর সংগীতজগতের অন্যতম এই কিংবদন্তির জীবনপ্রদীপ নিভে যায় মাত্র ৫০ বছর বয়সে।

মাইকেলের বায়োপিক পরিচালনা করছেন অ্যান্টনি ফুকো। এই বায়োপিকে তুলে ধরা হবে মাইকেল জ্যাকসনের অজানা অনেক গল্প। থাকবে তাঁর বিখ্যাত কিছু পারফরম্যান্সও। গত নভেম্বরে প্রকাশ পায় লায়নসগেটের প্রযোজনায় নির্মিত এই সিনেমার টিজার। আগামী ২৪ এপ্রিল বিশ্বব্যাপী মুক্তি পাবে মাইকেল।

প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, এটি মাইকেলের শৈল্পিক বিপ্লবের একটি জীবন্ত প্রতিচ্ছবি। শ্রোতাদের কাছে তিনি কীভাবে হয়ে ওঠেন পপের রাজা, সেই কাহিনি উঠে আসবে সিনেমায়। তাঁর মানবিক দিক, ব্যক্তিগত সংগ্রাম থেকে শুরু করে তাঁর অনস্বীকার্য সৃজনশীল প্রতিভা—সবই চিত্রায়িত হবে। এ ছাড়া জ্যাকসনের বিরুদ্ধে বিভিন্ন সময়ে যেসব বিতর্ক উঠেছিল, সেসব দিকেও আলো ফেলবে সিনেমাটি।

‘ধুরন্ধর ২’ সিনেমার টিজারে আরও ভয়ংকর রণবীর

এবার ওটিটিতে দেখা যাবে সরকারি অনুদানের ‘ভাঙন’

অর্থসংকটে আটকে আছে ‘মাস্তুল’

প্রথমবার দ্বৈত গানে ফাহমিদা নবীর সঙ্গে ইমরান

অরিজিৎ সিংয়ের বাড়িতে হঠাৎ আমির খান

‘চুরি করা জমিতে কেউ অবৈধ হয় না’—গ্র্যামি মঞ্চে প্রতিবাদমুখর শিল্পীরা

যে কারণে মহেশ ভাটকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন ওশো

গ্র্যামির মঞ্চে কেনড্রিক লামারের রেকর্ড

জেলে যাওয়ার পর প্রেম ভেঙেছে ফারিয়ার

ভাষা দিবসের বিশেষ নাটক ‘চিঠিওয়ালা’