হোম > বিনোদন

অশ্রুসিক্ত চোখে কারিনাকে বিদায়

বিনোদন প্রতিবেদক, ঢাকা

কারিনা কায়সার। ছবি: সংগৃহীত

গতকাল রোববার দেশে এসেছে কনটেন্ট ক্রিয়েটর ও চিত্রনাট্যকার কারিনা কায়সারের মরদেহ। আজ ফজরের পর মুন্সিগঞ্জের আবদুল্লাহপুরে তাঁকে দাফন করার কথা। কারিনাকে বহনকারী বিমানটি গতকাল বিকেল ৪টা ৫০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিকেল ৫টা ২০ মিনিটে অশ্রুসিক্ত চোখে কারিনার মরদেহ গ্রহণ করেন তাঁর বাবা জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ। সন্ধ্যা সোয়া ৭টায় রাজধানীর বনানী মাঠে কারিনার প্রথম জানাজা সম্পন্ন হয়। রাত ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয় তাঁর মরদেহ। সেখানে আত্মীয় পরিজনসহ কারিনার বন্ধুরা অশ্রুসিক্ত চোখে বিদায় জানান তাঁকে।

গতকাল পরিবারের পক্ষ থেকে জানানো হয়, রাতেই মুন্সিগঞ্জে নিয়ে যাওয়া হবে কারিনার মরদেহ। সেখানে ফজরের পর আরও একটি জানাজা শেষে আবদুল্লাহপুরে তাঁকে দাফন করা হবে।

লিভার-সংক্রান্ত জটিলতায় কয়েক দিন ধরে সংকটাপন্ন ছিলেন কারিনা। প্রথমে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয় তাঁকে। পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৫ মে তাঁর মৃত্যু হয়।

ঈদ উপলক্ষে টিভিতে ‘প্রিন্স’, ওটিটিতে ‘বনলতা এক্সপ্রেস’

হলিউডের ‘ব্ল্যাকলিস্ট’ সংস্কৃতির তীব্র সমালোচনা করলেন হাভিয়ের বারদেম

অনলাইনে ফাঁস হওয়ায় ওটিটিতে মুক্তি পেল ‘রঙবাজার’

দেশে এসেছে কারিনার মরদেহ, ভোরে দাফন

প্রেক্ষাগৃহের সাফল্যের পর এবার ওটিটিতে ‘বনলতা এক্সপ্রেস’

বাংলাদেশে কাজ করার জন্য দরখাস্ত দিয়েছি: অনির্বাণ ভট্টাচার্য

দেনা করে বাবাকে ঘড়ি উপহার, উল্টো ঝাড়ি খেয়েছিলেন সালমান খান

কনসার্টে ফিরছে আর্টসেল

আজ দেশে আসছে কারিনার মরদেহ, শোকাহত সহকর্মীরা

সিনেমার শুটিংয়ে বিশাল আর্থিক প্রণোদনার ঘোষণা সৌদি আরবের