হোম > বিনোদন > সিনেমা

মেয়েকে নিয়ে সমালোচনার কড়া জবাব দিলেন পরীমনি

বিনোদন প্রতিবেদক, ঢাকা

দুই সন্তানের সঙ্গে পরীমনি। ছবি: সংগৃহীত

সোশ্যাল মিডিয়ায় ছেলেকে নিয়ে নিয়মিত হাজির হন চিত্রনায়িকা পরীমনি। তবে তাঁর মেয়েকে তেমন একটা দেখা যায় না। নেটিজেনদের অনেকের ধারণা, দত্তক নিয়েছেন বলেই কন্যাকে সবার সামনে আনতে চান না নায়িকা। অবশেষ গতকাল রোববার ফেসবুকে দীর্ঘ এক পোস্ট শেয়ার করে জবাব দিয়েছেন পরীমনি। ছেলে ও মেয়েকে খাওয়ানোর একটি ভিডিও শেয়ার করে পরী জানিয়ে দেন—ব্যক্তিগত জীবনে অতি উৎসাহী মানুষের নাক গলানো তিনি সহ্য করবেন না।

পোস্টে পরী লেখেন, ‘কিছুদিন ধরে খেয়াল করলাম, কিছু অবাঞ্চিত মানুষ আমার মেয়েকে নিয়ে খুব চিন্তিত। রীতিমত পোস্ট করছে আমাকে ট্যাগ করে, কমেন্ট করছে আমার পোস্টে যে, আপনার দত্তক মেয়েকে তো দেখি না আর। কই সেই দত্তক মেয়ে! এরকম নানা ধরনের কথা। ভাই, প্রথমত মেয়েটা আমার। কথায় কথায় দত্তক দত্তক বলে এদের কী মজা লাগে আমি সত্যিই বুঝি না।’

তিনি আরও লেখেন, ‘আমি এটাও খেয়াল করেছি আমার মেয়ের ছবি/ ভিডিও দিলেই কিছু মাথামোটা লোক যেন কন্টেন্ট পেয়ে যায়। দত্তক শব্দটা দিয়ে একটা ক‍্যাপশন দেয়, আর ভিউ ব্যবসা শুরু করে। আমার মেয়ে কোনো বিজনেস এলিমেন্ট না, এটা একদম ভালো মতো বুঝে নেন এখন থেকে। আমার ইচ্ছে হলে বাচ্চাদের ছবি দিব, ইচ্ছে না হলে দিব না। এই সিম্পল কথাটা মাথার মধ্যে ঢুকিয়ে ফেলেন আরামসে। কমেন্টে কমেন্টে আমার বাচ্চাদের খুঁজবেন না আর। আমি আমার বাচ্চাদের খালে ফালায়ে দিছি হিহিহি.....খুশি?’

দুই বাচ্চাকে এখন নিজেই দেখভাল করেন জানিয়ে পরী লেখেন, ‘আমরা যারা শোবিজ অঙ্গনে কাজ করি, তাঁদেরও ব‍্যক্তিগত জীবন খুব সাদামাটা, সাধারণ সবার মতোই। আমার তো একদমই তাই। ঘরের মধ্যে আমি চুলে একগাদা তেল মেখে আরাম করে ঘরের কাজ করতে থাকি। বাড়িতে বাচ্চাদের খাবার আমি রান্না করি, (শারীরিক অসুস্থতা বা শুটিংয়ে না থাকলে) বাচ্চাদের যাবতীয় কাজ আমি নিজের হাতেই করি। আর বাচ্চারা তো আমার জীবনে এল মাত্র তিন বছর হতে যাচ্ছে। এর আগেও আমার নানা ভাইয়ের জন্য রান্না থেকে শুরু করে তাঁর যাবতীয় কাজ আমি নিজের হাতেই করতাম।’

জটিলতা কাটিয়ে সিনেপ্লেক্সে ফিরল শাকিব খানের ‘প্রিন্স’

বাতিল হলো পপতারকা শাকিরার ভারত সফর

সিনেমা হল পরিদর্শনে এসে পাইরেসি বন্ধে যা বললেন সিয়াম

প্রকাশ পেল পান্থ কানাইয়ের ‘আবার চুমকি’, মডেল বাসার-পারসা

স্টার সিনেপ্লেক্সে নেই শাকিব খানের ‘প্রিন্স’, যা জানাল প্রযোজনা প্রতিষ্ঠান

আনুষ্ঠানিকতার এক মাস পর বিয়ের খবর দিলেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা

‘কাভি খুশি কাভি গাম’-এর সিকুয়েলের গুঞ্জন উড়িয়ে দিলেন করণ জোহর

প্রথমবার কোনো নারী সুরকারের সুরে গাইলেন ইমরান

ইউটিউবে আসছে রুনা খানের ‘রক্তছায়া’

ফিলিস্তিনি শিশু হিন্দকে নিয়ে নির্মিত চলচ্চিত্রের প্রদর্শনী আটকে দিল ভারত