হোম > বিনোদন > গান

রুবাইয়াতের সঙ্গে বাংলা গান গাইলেন রাহাত ফতেহ আলী খান

বিনোদন প্রতিবেদক, ঢাকা

বাংলা গান গাইলেন পাকিস্তানের শিল্পী ওস্তাদ রাহাত ফতেহ আলী খান। গানের শিরেনাম ‘তুমি আমার প্রেম পিয়াসা’। গানটিতে তাঁর সঙ্গে দ্বৈতকণ্ঠ দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ কণ্ঠশিল্পী রুবাইয়াত জাহান। গানের কথা লিখেছেন গীতিকার কবির বকুল। সুর ও সংগীত আয়োজন করেছেন রাজা কাশেফ।

সম্প্রতি দুবাইয়ের প্লেব্যাক ক্রিয়েটিভ স্টুডিওতে কণ্ঠ দিয়েছেন রাহাত ফাতেহ আলী খান ও রুবাইয়াত জাহান। বিষয়টি নিশ্চিত করেছেন সুরকার ও সংগীত পরিচালক রাজা কাশেফ। গানটি প্রকাশ করছে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

রাজা কাশেফ ও রাহাত আলী ফতেহ আলী খান। ছবি: সংগৃহীত

রাহাত ফাতেহ আলী খানের সঙ্গে দ্বৈত গান গাইতে পেরে উচ্ছ্বসিত রুবাইয়াত জাহান। টেলিফোনে তিনি জানান, ‘লন্ডনে রাহাত ফতেহ আলী খানের সঙ্গে দেখা হলে তিনি জানান বাংলা গানের প্রতি তাঁর ভালোবাসার কথা। রাহাত ফতেহ আলী খান নিজেই জানালেন, তিনি বাংলা গান গাইতে চান। তখন রাজা কাশেফ তাঁকে এই গান গাওয়ার প্রস্তাব দিলে তিনি সম্মতি জানান। খুবই আন্তরিকতার সঙ্গে গানটি গেয়েছেন তিনি। ভয়েস রেকর্ডিংয়ের সময় তিনি জানিয়েছেন গানটির কথা, সুর ও সংগীত তাঁর খুব ভালো লেগেছে। তাঁর মতো একজন কিংবদন্তি শিল্পীর সঙ্গে গাইতে পারাটা আমার জীবনের অন্যতম এক অর্জন। আমি আমার গায়কীর সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি, শ্রোতাদের ভালো লাগবে।’

গানটির আয়োজক, সুরকার ও সংগীত পরিচালক রাজা কাশেফ জানিয়েছেন, কিছু দিনের মধ্যেই লন্ডনে গানটির ভিডিও শুটিং করা হবে। এরপর প্রকাশ করা হবে পুরো গানের মিউজিক ভিডিও।

জন্মদিনে রকস্টার লুকে হাজির হলেন শাকিব খান

সিনেমার প্রচারে ঢাকায় এলেন শাকিবের নায়িকা জ্যোতির্ময়ী

ঢালিউডের নয়া ভিলেন সোহেল মণ্ডল

আবার মঞ্চে আসছে ‘রাত ভ’রে বৃষ্টি’

তুর্কি সিরিজ ‘ভেন্ডেটা’র জনপ্রিয়তা ছড়িয়েছে ৭০টির বেশি দেশে

চলে গেলেন একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান

থাইল্যান্ডে বিজয়-রাশমিকার ‘বাডিমুন’, প্রতি রাতে ২.৩৫ লাখ রুপি ভাড়ার ভিলায় কী আছে

প্রিন্সের শো নিয়ে কাটছে না জটিলতা

সমুদ্রসৈকতে আজ শুরু হচ্ছে সিনেমার উৎসব

নতুন আয়োজনে ‘একটি বাংলাদেশ’