হোম > বিনোদন > গান

বিটিএস ব্যান্ডের জাংকুকের সঙ্গে অরিজিৎ সিং

বিনোদন ডেস্ক

অরিজিৎ সিং ও জাংকুক। ছবি: সংগৃহীত

ব্রিটিশ গায়ক এড শিরানের পর বিটিএস ব্যান্ডের জাংকুকের সঙ্গে গান নিয়ে আসছেন ভারতীয় সংগীতশিল্পী অরিজিৎ সিং; এমন খবরে সয়লাব সোশ্যাল মিডিয়া। এর মধ্যে ইনস্টাগ্রামে অরিজিতের সঙ্গে ছবি শেয়ার করে সেই গুঞ্জন আরও উসকে দিয়েছেন জাংকুক।

ইনস্টাগ্রামে অরিজিৎ সিংয়ের সঙ্গে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন জাংকুক। প্রথম ছবিতে অরিজিৎ ও জাংকুককে একসঙ্গে খেতে দেখা যাচ্ছে। দ্বিতীয় ছবিতে দেখা যায় গিটার বাজাচ্ছেন জাংকুক এবং মনোযোগ দিয়ে শুনছেন অরিজিৎ। তৃতীয় ছবিটি দেখে মনে হচ্ছে, নতুন কিছুর ইঙ্গিত দেওয়া হচ্ছে। এতে দুই গায়ককে একটি মিউজিক রুমে বসে থাকতে দেখা যায়।

ইনস্টাগ্রাম পোস্টে জাংকুক জানান, গানের জন্য সম্প্রতি ভারতে এসেছিলেন তিনি। সেই মুহূর্তগুলো ক্যামেরায় বন্দী করে ভক্তদের জন্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন জাংকুক। ক্যাপশনে তিনি লেখেন, ‘এটা বেশ কিছুদিন ধরে গোপন রাখতে চেয়েছিলাম...আমি সম্প্রতি কাউকে না জানিয়ে ভারতে এসেছিলাম। কোনো শো-এর জন্য নয়, ক্যামেরার জন্যও নয়...শুধু গানের জন্য। অরিজিৎ সিংয়ের সঙ্গে দেখা হলো। আমরা একসঙ্গে বসেছিলাম, কথা বলেছিলাম, পুরোনো স্মৃতি ভাগ করে নিয়েছিলাম এবং বিশেষ কিছু তৈরি করেছি।’

এদিকে চার বছর বিরতির পর ২০ মার্চ প্রকাশ পেয়েছে বিটিএসের নতুন অ্যালবাম ‘আরিরাং’। এটি দলটির পঞ্চম স্টুডিও অ্যালবাম। মুক্তির প্রথম দিনেই বিক্রি হয়েছে প্রায় ৩ দশমিক ৯৮ মিলিয়ন কপি, যা কে-পপের ইতিহাসে নতুন রেকর্ড।

এই অ্যালবামের ‘সুইফম’ গানটি বিশ্বজুড়ে ঝড় তুলেছে। ৯০টি দেশে আইটিউনস টপ সংস চার্টের শীর্ষে রয়েছে এটি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, জার্মানি, ফ্রান্স—সব বড় বাজারে এক নম্বর। দক্ষিণ কোরিয়ার চার্টেও দ্রুত শীর্ষ স্থান দখল করেছে গানটি।

চেন্নাইয়ে অস্ত্রোপচার শেষে আজ দেশে ফিরছেন তানিয়া বৃষ্টি, ছিলেন লাইফ সাপোর্টে

‘প্রেশার কুকার’ বানিয়ে নিজেকে সার্থক বলছেন নির্মাতা রাফী

বিরতি কাটিয়ে ফিরছেন আনুশকা শর্মা

জটিলতা কাটিয়ে সিনেপ্লেক্সে ফিরল শাকিব খানের ‘প্রিন্স’

বাতিল হলো পপতারকা শাকিরার ভারত সফর

সিনেমা হল পরিদর্শনে এসে পাইরেসি বন্ধে যা বললেন সিয়াম

প্রকাশ পেল পান্থ কানাইয়ের ‘আবার চুমকি’, মডেল বাসার-পারসা

স্টার সিনেপ্লেক্সে নেই শাকিব খানের ‘প্রিন্স’, যা জানাল প্রযোজনা প্রতিষ্ঠান

আনুষ্ঠানিকতার এক মাস পর বিয়ের খবর দিলেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা

‘কাভি খুশি কাভি গাম’-এর সিকুয়েলের গুঞ্জন উড়িয়ে দিলেন করণ জোহর