হোম > বিনোদন > গান

প্রথমবার কোনো নারী সুরকারের সুরে গাইলেন ইমরান

বিনোদন প্রতিবেদক, ঢাকা

পারশা ও ইমরান। ছবি: সংগৃহীত

২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় ‘চলো ভুলে যাই’ গান দিয়ে আলোচনায় আসেন পারশা মাহজাবীন পূর্ণী। এরপর টিভি ও ওটিটিতে অভিনয় করেও প্রশংসিত হয়েছেন তিনি। এবার সিনেমার জন্য গান লিখলেন ও সুর করলেন পারশা। চাঁদরাতে প্রকাশ হওয়া ‘দম’ সিনেমার ‘কোথায় পাব তাহারে’ গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এতে পারশার সঙ্গে গেয়েছেন ইমরান মাহমুদুল। এই প্রথম কোনো নারী সুরকারের সুরে গাইলেন ইমরান।

নতুন এই অভিজ্ঞতা নিয়ে ইমরান বলেন, ‘প্রথমবার কোনো নারী সুরকারের গান করেছি। একেবারে নতুন অভিজ্ঞতা হয়েছে। পূর্ণী খুব দারুণ লিখেছে ও সুর করেছে। গানটি লম্বা রেসের ঘোড়া। ধীরে ধীরে মানুষের মনে স্থান করে নিচ্ছে।’

পারশার প্রশংসা করে ইমরান বলেন, ‘পারশার সঙ্গে আমার অনেক আগে থেকে পরিচয়, ২০১৭ সাল থেকে। তখন থেকেই গান লেখার প্র্যাক্টিস করতো। ওর লেখার ভক্ত আমি থেকেই। প্রথমে এই গানটির সুর করে আমাকে পাঠাল তখন প্রথম শোনাতেই বলেছি এটাই লক। দারুণ একটি গান হয়েছে।’

পারশা বলেন, ‘ইমরানের সঙ্গে আমার এমন সম্পর্ক যার কাছে সবকিছু বলতে পারি। সে আমার কাছে অভিভাবকের মতো এবং ভালো বন্ধু। গানটি লেখার পর তাকে শুনাই। সে বুঝতে পেরেছে আমি গানটি কীভাবে চেয়েছি।’

কোথায় পাব তাহারে গানের ভিডিওতে দেখা গেল দম সিনেমার দুই কেন্দ্রীয় চরিত্র আফরান নিশো ও পূজা চেরীকে। এটি নিশোর সিনেমায় গাওয়া ইমরানের প্রথম গান। তবে ইমরানের ক্যারিয়ারের শুরুর দিকে তাঁর একটি গানের মিউজিক ভিডিওতে দেখা মিলেছিল নিশোর।

ইমরান বলেন, ‘সিনেমার গানে প্রথম হলেও আমার সঙ্গে নিশো ভাইয়ের গল্পটা অনেক আগের। আমার প্রথম জনপ্রিয় গান “তুমি দূরে দূরে আর থেকো না”র মিউজিক ভিডিওতে অভিনয় করেছিলেন নিশো ভাই। এরপর এত বছর বিরতি দিয়ে তাঁর সিনেমায় গান করা। আশা করছি, এই গানটিও সবার হৃদয়ে থেকে যাবে।’

সত্য ঘটনার অনুপ্রেরণায় সারভাইভাল গল্প নিয়ে দম পরিচালনা করেছেন রেদওয়ার রনি। এই সিনেমা দিয়ে ১০ বছর পর চলচ্চিত্র নির্মাণে ফিরলেন রনি। দম প্রযোজনা করছে এসভিএফ-আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। আজ ঈদের দিন থেকে দেশের বিভিন্ন সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে দম।

দম ছাড়া এই রোজার ঈদের একাধিক সিনেমায় গান রয়েছে ইমরানের। ইতিমধ্যে প্রকাশ পেয়েছে সিয়ামের ‘রাক্ষস’ সিনেমার ‘শুদ্ধতার প্রেম’ ও ‘তুমি ছাড়া’ এবং শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমার ‘পরী’ শিরোনামের গানটি। ইমরান জানান, পরী গান দিয়ে আট বছর পর শাকিব খানের সিনেমার কোনো গানের সংগীত আয়োজন করেছেন তিনি।

ইউটিউবে আসছে রুনা খানের ‘রক্তছায়া’

ফিলিস্তিনি শিশু হিন্দকে নিয়ে নির্মিত চলচ্চিত্রের প্রদর্শনী আটকে দিল ভারত

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাকিব খান

সাবিলা নূরের ঈদের পরিকল্পনা

নতুন রেকর্ড গড়ল স্পাইডারম্যান সিনেমার ট্রেলার

কেয়া পায়েলের পাগলের অভিনয় দেখা যাবে এই ঈদে

‘চক্র ২’ সিরিজের ট্রেলার প্রকাশ, মুক্তি ২৬ মার্চ

বক্স অফিসে ঝড় তুলেছে রণবীর সিংয়ের ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’

ঘরে ফেরা মানুষের অনুভূতি নিয়ে কুহুর গান

চাঁদরাতের নাটক ‘ছায়াসঙ্গী’