হোম > শিক্ষা > ক্যাম্পাস

আইইউবিএটিতে চীনা ভাষা শিক্ষা কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন

ক্যাম্পাস ডেস্ক 

আইইউবিএটিতে চীনা ভাষা শিক্ষা কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন। ছবি: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ‘চীনা ভাষা শিক্ষা কার্যক্রম’-এর উদ্বোধন করেছে। এই কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আইইউবিএটির ইংরেজি ও আধুনিক ভাষা বিভাগ এবং শান্ত-মারিয়াম-হোংহে কনফুসিয়াস ক্লাসরুমের যৌথ উদ্যোগে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস এবং ইংরেজি ও আধুনিক ভাষা বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. বিজয় লাল বসু।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিভাগের চেয়ারম্যান এ টি এম সিরাজুল আলম। বিবিএ প্রোগ্রামের কো-অর্ডিনেটর ড. হাসানুজ্জামান তুষার কোর্সটির পটভূমি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য দেন। অধ্যাপক সেলিনা নার্গিস শিক্ষার্থীদের সফলতার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন এবং কোর্স সম্পন্ন করার জন্য সবাইকে শুভকামনা জানান।

সমাপনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব বলেন, ‘বর্তমান বিশ্বব্যবস্থায় চীনের উত্থান যেমন অর্থনৈতিক ও রাজনৈতিক, তেমনি সাংস্কৃতিক দিক থেকেও তা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাই চীনা ভাষা শিক্ষার গুরুত্ব এখন সময়ের দাবি। তিনি এই কোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা বৈশ্বিক দক্ষতা অর্জনে আরও এক ধাপ এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন।

আর পি সাহা বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ক্লাবের যাত্রা শুরু

উচ্চতর গবেষণার পরিবেশ গড়ে তুলেছে ইউজিসি

জার্মানির হফ বিশ্ববিদ্যালয়ে বুটেক্সের তিন শিক্ষার্থীর থিসিস করার সুযোগ

আনন্দ আয়োজন ও স্মৃতিময় সন্ধ্যা

বেরোবির তিন শিক্ষার্থী বানাচ্ছেন বেদে ডকুমেন্টারি

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন ঢাবির সেই ভিপি প্রার্থী

প্রথম হয়েও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছিল না মুনায়েম, পাশে দাঁড়াল ছাত্রদল

জাবিতে পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

জবিতে দ্বিতীয় পর্যায়ের ভর্তি শুরু হবে ২৬ ফেব্রুয়ারি

আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করলেন ঢাবি উপাচার্য