হোম > শিক্ষা > ক্যাম্পাস

মিমিক্রি করে জনপ্রিয় অথৈ

সিফাত রাব্বানী

মাদারীপুর সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ঐতিহ্য অথৈ রায়। মিমিক্রি করে এরই মধ্যে জনপ্রিয় তিনি।

ছোটবেলায় অথৈ রায়ের শব্দ বা কথা অনুকরণ করতে ভালো লাগত। বিভিন্ন সিনেমা এবং কার্টুন চরিত্রের কণ্ঠ তাঁর কাছে মজার মনে হতো। যেসব চরিত্র তাঁর পছন্দের ছিল, সেগুলোর কণ্ঠ অনুকরণ করার চেষ্টা করতেন। অনেক সময় মিলে যেত। এভাবেই মিমিক্রির প্রতি আগ্রহ জন্মায় অথৈ রায়ের।

২০২১ সালে ১০০ চরিত্রের কণ্ঠ মিমিক্রি করেন অথৈ। বাংলাদেশের কার্টুন চরিত্র মিনা, রাজু, মিঠু, অন্যান্য চরিত্র, সিসিমপুরের ইকরি, শেরালি, পার্বতী ইত্যাদি নকল করা হয়েছে তাঁর। এ ছাড়া বাংলাদেশের জনপ্রিয় কয়েকজন সংগীতশিল্পীর কণ্ঠ নকলের চেষ্টা করেছেন।

অথৈ বলেন, ‘কণ্ঠ অনুকরণ আসলে অনেকটা তাঁর সহজাত গুণ। সেভাবে প্রস্তুতি নিয়ে কারও কাছে শেখেননি। সে জন্য এই সহজাত গুণের বহিঃপ্রকাশ সময়ে সময়ে হয়েই যায়।’

বাড়িতে একেকজনের সঙ্গে একেক রকম কথা বলেন তিনি। মা-বাবার সামনে এক রকম, আত্মীয়স্বজনের সামনে আরেক রকম। যাঁর সঙ্গে যখন কথা বলেন, তাঁরা ধরে নেন, ওটাই তাঁর আসল কণ্ঠ। মজার বিষয় হলো, কেউ আঁচই করতে পারেন না। তিনি চাইলে আরও অন্য রকম কণ্ঠেও তাঁদের সঙ্গে কথা বলতে পারেন।

অথৈ খুব শান্ত, কিন্তু উপযুক্ত পরিবেশ পেলে পুরো রুম হাসি-ঠাট্টায় ভরিয়ে দিতে পারেন। আবার গম্ভীর পরিস্থিতে গম্ভীর। অথৈ একজন আদর্শ নাগরিক হিসেবে বড় হতে চান। মানুষের জন্য ভালো কিছু করাই তাঁর লক্ষ্য।

প্রশান্তির ঠিকানা

শিক্ষার্থীদের পিছিয়ে পড়ার কারণগুলো খুঁজে দেখা জরুরি: ড. ইয়াসমীন আরা লেখা

আইইউবিএটির সামার ইনিশিয়েশন নতুন স্বপ্নের সূচনা

ফুটবল উন্মাদনায় তারুণ্যের আসর

উচ্চশিক্ষা নিতে আসা অনেক শিক্ষার্থীরই মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের পড়াশোনার ঘাটতি রয়েছে: ড. ইয়াসমীন

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের মন্তব্য প্রত্যাহারের দাবি ঢাবির বিএনপিপন্থী শিক্ষক সংগঠনের

পাবিপ্রবি দেশের অন্যতম শীর্ষ গবেষণা ও উদ্ভাবন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে

বিশ্বের দক্ষিণ অঞ্চলের সব বিশ্ববিদ্যালয়কে একত্র করতে চায় চীন

শিক্ষার্থীদের ভাবনায় ঈদুল আজহা

পাঠকবন্ধু পুরস্কৃত করল ১২ সংগঠককে