হোম > শিক্ষা > ক্যাম্পাস

জকসু ভোট মঙ্গলবার, ব্যক্তিগত গাড়ি নিয়ে ক্যাম্পাসে প্রবেশে মানা

  জবি প্রতিনিধি

‎আগামী মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণের দিন ক্যাম্পাসে কাউকে ব্যক্তিগত গাড়ি না আনার অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ রোববার ‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

‎বিজ্ঞপ্তিতে ভোটের দিন ক্যাম্পাসে কাউকে (শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, অন্য যে কেউ) ব্যক্তিগত গাড়ি না আনার অনুরোধ করা হয়।

পৃথক আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়, জকসু নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে ৬ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের সব ইনস্টিটিউট, বিভাগে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। অফিস যথারীতি খোলা থাকবে।

গত ৩০ ডিসেম্বর জকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হওয়ার কথা ছিল। তবে সেদিন সকালে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মৃত্যুবরণ করায় ভোট গ্রহণ পিছিয়ে ৬ জানুয়ারি নেওয়া হয়।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘ফরেন ল্যাংগুয়েজ সেন্টার’ উদ্বোধন

জাতীয় পরিবেশ পদক পেলেন ঢাবির প্রো-ভিসি, হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী

রোবোকাপ রেসকিউ লিগে প্রথম অংশগ্রহণেই ইউআইইউর সাফল্য

জাতীয় বাজেট বাস্তবায়নে শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে বিনিয়োগ বাড়ানোর আহ্বান

ইবি পাঠকবন্ধুর সভাপতি আরমান, সম্পাদক মাহিম

আমদানিনির্ভরতা কমিয়ে দেশীয় প্রযুক্তিতে নির্ভরের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

গবেষণায় নতুন সম্ভাবনা দেখাচ্ছে হাবিপ্রবি

উচ্চশিক্ষার স্বপ্ন যখন জার্মানি: সেরা ৬ বিশ্ববিদ্যালয় সম্পর্কে জেনে নিন

সামিরার যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার স্বপ্ন জয়

কিশোর উদ্ভাবকের বিশ্বজয়