হোম > শিক্ষা > ক্যাম্পাস

ফ্যাশন ও সংস্কৃতির ছন্দে উদ্দীপ্ত বিইউএফটি ক্যাম্পাস

ক্যাম্পাস ডেস্ক 

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) কালচারাল ক্লাবের আয়োজনে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে টুয়েলভ ক্লথিং প্রেজেন্টস বিইউএফটি ন্যাশনাল কালচারাল ফেস্ট ২০২৬। দিনব্যাপী এই আয়োজন দেশের তরুণ প্রতিভা, আন্তবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক বিনিময় এবং ক্যাম্পাস সংস্কৃতিকে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হয়।

ফেস্টের অন্যতম আকর্ষণ ছিল ইন্টার-ইউনিভার্সিটি কালচারাল কম্পিটিশন, যেখানে দেশের ১২টি বিশ্ববিদ্যালয় অংশ নেয়। প্রতিযোগিতায় সংগীত, নৃত্য, নাটক, চারুকলা, সৃজনশীল লেখা, আবৃত্তিসহ ছয়টি বিভাগে মোট ১৮টি পুরস্কার বিতরণ করা হয়। প্রতিটি বিভাগের চ্যাম্পিয়ন বিশ্ববিদ্যালয়গুলো হলো সংগীতে এআইইউবি, নৃত্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নাটকে ঢাকা বিশ্ববিদ্যালয়, চারুকলায় শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়, সৃজনশীল লেখায় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আবৃত্তিতে এআইইউবি।

বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে দর্শকেরা উপভোগ করেন সংগীত, নাটক, কবিতা, সৃজনশীল লেখা, চারুকলা, হিপ-হপসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা। ফেস্টের বিশেষ আকর্ষণ ছিল ফ্যাশন রানওয়ে শো, বিভিন্ন স্টল ও ফ্ল্যাশমব, যা বিইউএফটির ফ্যাশন ও সৃজনশীল পরিচয়কে ফুটিয়ে তোলে। এ ছাড়া জনপ্রিয় ব্যান্ড ‘হাইওয়ে’ দর্শকদের মাতিয়ে তোলে লাইভ পারফরম্যান্সে।

সমাপনী এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান। আরও উপস্থিত ছিলেন বিশেষ অতিথি বিইউএফটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান এবং জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা শতাব্দী ওয়াদুদ।

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের মন্তব্য প্রত্যাহারের দাবি ঢাবির বিএনপিপন্থী শিক্ষক সংগঠনের

পাবিপ্রবি দেশের অন্যতম শীর্ষ গবেষণা ও উদ্ভাবন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে

বিশ্বের দক্ষিণ অঞ্চলের সব বিশ্ববিদ্যালয়কে একত্র করতে চায় চীন

শিক্ষার্থীদের ভাবনায় ঈদুল আজহা

পাঠকবন্ধু পুরস্কৃত করল ১২ সংগঠককে

দেশব্যাপী ধর্ষণ ও বিচারহীনতার প্রতিবাদে আইএসইউ শিক্ষার্থীদের মানববন্ধন

প্রেসিডেন্সি ই-স্পোর্টস ম্যানিয়া সিজন-১ সফলভাবে অনুষ্ঠিত

ঈদের ছুটির পর জবিতে অনলাইন ক্লাস বন্ধের সিদ্ধান্ত

জাবি ক্যাম্পাসে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় নারী নিরাপত্তা মঞ্চের মৌন মিছিল

চবিকে হারিয়ে ভলিবল ‘চ্যাম্পিয়ন’ শিরোপা জিতল ঢাবি