হোম > শিক্ষা > ক্যাম্পাস

শিবির জকসুকে দলীয় অ্যাজেন্ডা বাস্তবায়নে ব্যবহার করছে: ছাত্রদল-সমর্থিত প্রতিনিধিদের অভিযোগ

জবি প্রতিনিধি‎‎

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে ছাত্রদল সমর্থিত জকসু নেতাদের সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদকে (জকসু) ছাত্রশিবির দলীয় অ্যাজেন্ডা বাস্তবায়নের কাজে ব্যবহার করছে বলে অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছেন ছাত্রদল-সমর্থিত জকসু প্রতিনিধিরা। আজ ‎শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ রফিক ভবনের সামনে তাঁরা এ-সংক্রান্ত সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে ‎বক্তারা বলেন, ছাত্রশিবিরের নেতারা জকসুকে শিক্ষার্থীদের কল্যাণের বদলে দলীয় কর্মসূচি বাস্তবায়নের মাধ্যম হিসেবে ব্যবহারের চেষ্টা করছেন, যা নির্বাচিত ছাত্র সংসদের স্বচ্ছতা ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছে।

‎‎তাঁরা আরও বলেন, জকসুর নির্বাচিত প্রতিনিধিদের দায়িত্ব শিক্ষার্থীদের অধিকার, সমস্যা ও দাবিদাওয়া নিয়ে কাজ করা। কোনোভাবেই দলীয় স্বার্থে এই প্ল্যাটফর্ম ব্যবহার করা উচিত নয়। ‎

‎জকসুর পাঠাগার ও সেমিনার সম্পাদক মো. রিয়াসাল রাকিব বলেন, ‘জকসু সাধারণ শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম হলেও নির্বাচনের পর থেকে এটি দলীয় কর্মসূচি বাস্তবায়নে ব্যবহার করা হচ্ছে। সাম্প্রতিক বিক্ষোভ মিছিলও আমাদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই আয়োজন করা হয়েছে।’ ‎

রাকিব আরও অভিযোগ করে বলেন, ‘আমরা নির্বাচিত প্রতিনিধি হওয়া সত্ত্বেও আমাদের কিছুই জানানো হয় না। তারা একতরফাভাবে গতকালও একটি বিক্ষোভ মিছিলের সিদ্ধান্ত নেয়।’ ‎

‎রিয়াসাল রাকিব হুঁশিয়ারি দেন, জকসুর ব্যানারে দলীয় অ্যাজেন্ডা বাস্তবায়নের চেষ্টা বন্ধ না হলে তাঁরা পরবর্তী সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাধ্য হবেন।

‎সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক তাকরিম আহমেদ বলেন, ‘জকসু একটি শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী প্ল্যাটফর্ম। এর ব্যানার ব্যবহার করে ব্যক্তিগত বা দলীয় বক্তব্য দেওয়া অনুচিত। শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের দায়িত্ব জকসুর সঠিক ব্যবহার নিশ্চিত করা।’ ‎

তাকরিম আরও বলেন, একটি মহল পরিকল্পিতভাবে জকসুর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। ‎

‎এ সময় আরও উপস্থিত ছিলেন পরিবহন সম্পাদক মো. মাহিদ হাসান ও নির্বাহী সদস্য সাদমান সাম্য।

গ্রিন ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিইউএফটিতে সচেতনতামূলক কর্মসূচি

জবিতে বৃত্তির চেক বিতরণ, ১০ হাজার শিক্ষার্থীর জন্য ১০ কোটি টাকা

আইইউবিতে উদ্‌যাপিত হলো আন্তর্জাতিক এইচআর দিবস ২০২৬

সরকারি বাঙলা কলেজে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ১০ জুলাই

ঢাকা বিশ্ববিদ্যালয়: ইশতেহার বাস্তবায়নে ব্যর্থ ডাকসু নেতারা

প্রশান্তির ঠিকানা

শিক্ষার্থীদের পিছিয়ে পড়ার কারণগুলো খুঁজে দেখা জরুরি: ড. ইয়াসমীন আরা লেখা

আইইউবিএটির সামার ইনিশিয়েশন নতুন স্বপ্নের সূচনা

ফুটবল উন্মাদনায় তারুণ্যের আসর