হোম > শিক্ষা > ক্যাম্পাস

জবিতে তৃতীয় মেধাতালিকা প্রকাশ, ভর্তি শুরু ৫ মার্চ থেকে

  জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় এ, বি, সি, ডি ও ই ইউনিটের তৃতীয় পর্যায়ের মেধাতালিকা প্রকাশিত হয়েছে। এই তালিকায় বিষয় প্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তির প্রক্রিয়া আগামীকাল বৃহস্পতিবার (৫ মার্চ) থেকে শুরু হতে যাচ্ছে।

আজ বুধবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তৃতীয় পর্যায়ে বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদের আগামী ৫ মার্চ দুপুর ১২টা থেকে ৯ মার্চ রাত ১২টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে (https://jnuadmission.com⁠) নিজ নিজ প্যানেলে লগইন করে ভর্তি ফরম পূরণ এবং নির্ধারিত ভর্তি ফি অনলাইনে পরিশোধ করতে হবে।

এ ছাড়া ৫ মার্চ থেকে ১০ মার্চ (সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত) বিশ্ববিদ্যালয় খোলা থাকার দিন সংশ্লিষ্ট ডিন অফিসে সরাসরি ভর্তি ফরম ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে স্লিপ সংগ্রহের মাধ্যমে ভর্তি নিশ্চিত করতে হবে।

হাসপাতাল থেকে ফের সার্কিট হাউসে চুয়েট ভিসি, শাটডাউনে ফাঁকা ক্যাম্পাস

জবি ক্যাম্পাসে পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশ প্রশাসনের

ইস্টার্ন ইউনিভার্সিটিতে ফল সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত

ঢাকায় অনুষ্ঠিত হলো ‘ডেটাডেভেলপ প্রাইজ ২০২৬’ প্রতিযোগিতা, বিজয়ী দল যাচ্ছে হংকং

উত্তরায় এজেসিসি ল্যাঙ্গুয়েজ স্কুলের আনুষ্ঠানিক যাত্রা শুরু

ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি

আল-আজহারে পড়তে চাইলে আরবি ভাষায় ভালো দখল থাকতে হবে: সুয়াইবুর রহমান

আন্তর্জাতিক গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড: প্রথমবার ১ স্বর্ণসহ ১৫ পদক জয়

সীমানা পেরিয়ে বাংলার সংস্কৃতি

বগুড়ায় পাঠকবন্ধুর বৃক্ষরোপণ কর্মসূচি