হোম > শিক্ষা > ক্যাম্পাস

জকসু নির্বাচন: ৬ কেন্দ্রে ভিপি-জিএস-এজিএস পদে এগিয়ে শিবির

জবি প্রতিনিধি‎

ছবি: সংগৃহীত

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ছয়টি বিভাগের ফলাফল ঘোষিত হয়েছে। এসব বিভাগের কেন্দ্রে ভিপি-জিএস-এজিএসসহ অধিকাংশ পদে এগিয়ে রয়েছে ইসলামী ছাত্রশিবির-সমর্থিত অদম্য জবিয়ান প্যানেল।

‎আজ বুধবার সকাল সাড়ে ৭টা নাগাদ ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগ, নৃবিজ্ঞান বিভাগ, লোকপ্রশাসন বিভাগ ও ফার্মেসি বিভাগের ফলাফল ঘোষণা করা হয়। এরপর ঘোষণা করা হয় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে।

‎ভিপি পদে ছয়টি কেন্দ্রের পাঁচটিতে এগিয়ে আছেন শিবির-সমর্থিত অদম্য জবিয়ান প্যানেলের রিয়াজুল ইসলাম। ৬টি কেন্দ্র মিলিয়ে তাঁর প্রাপ্ত ভোট ৫৮৫। নিকটপ্রতিদ্বন্দ্বী ছাত্রদল ও অধিকার-সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের এ কে এম রাকিব ৫২৭ ভোট পেয়েছেন।

‎জিএস পদে ছয়টি কেন্দ্রেই এগিয়ে আছেন শিবির-সমর্থিত অদম্য জবিয়ান প্যানেলের আব্দুল আলিম আরিফ। তিনি পেয়েছেন ৫৭৭ ভোট। আর ছাত্রদল ও অধিকার-সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ২৭৭ ভোট।

‎এজিএস পদেও এগিয়ে আছেন শিবির-সমর্থিত অদম্য জবিয়ান প্যানেলের মাসুদ রানা। তিনি পেয়েছেন ৫৫৫ ভোট। ছাত্রদল ও অধিকার-সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের বি এম আতিকুর রহমান তানজিল পেয়েছেন ৪৭২ ভোট।

‎ভোট গণনার যন্ত্রে ত্রুটির কারণে গতকাল সন্ধ্যা ৬টায় ভোট গণনা শুরু হওয়ার পরপরই স্থগিত হয়ে যায়। প্রায় ৫ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় মধ্যরাতে ভোট গণনা শুরু হয়।

আর পি সাহা বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ক্লাবের যাত্রা শুরু

উচ্চতর গবেষণার পরিবেশ গড়ে তুলেছে ইউজিসি

জার্মানির হফ বিশ্ববিদ্যালয়ে বুটেক্সের তিন শিক্ষার্থীর থিসিস করার সুযোগ

আনন্দ আয়োজন ও স্মৃতিময় সন্ধ্যা

বেরোবির তিন শিক্ষার্থী বানাচ্ছেন বেদে ডকুমেন্টারি

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন ঢাবির সেই ভিপি প্রার্থী

প্রথম হয়েও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছিল না মুনায়েম, পাশে দাঁড়াল ছাত্রদল

জাবিতে পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

জবিতে দ্বিতীয় পর্যায়ের ভর্তি শুরু হবে ২৬ ফেব্রুয়ারি

আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করলেন ঢাবি উপাচার্য