হোম > শিক্ষা > ক্যাম্পাস

বেরোবিতে আন্তর্জাতিকবিষয়ক দপ্তর উদ্বোধন

বেরোবি প্রতিনিধি

বেরোবির প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় ফিতা কেটে দপ্তরটির উদ্বোধন করেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন। ছবি: আজকের পত্রিকা

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নবপ্রতিষ্ঠিত ‘অফিস অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স’ উদ্বোধন করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় ফিতা কেটে দপ্তরটির উদ্বোধন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।

উদ্বোধনের পর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভাকক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী।

ইউজিসি সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ে ভৌত অবকাঠামো ও মানবসম্পদের তেমন ঘাটতি নেই। বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষকদের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টিতে আমরা মাস্টার্স ও পিএইচডি স্কলারশিপের ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছি। পাশাপাশি সরকারি ইনোভেশন ফান্ডের সঙ্গেও বিশ্ববিদ্যালয়কে যুক্ত করার চেষ্টা করব।’

অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন বলেন, ‘আমাদের মূল সমস্যা হলো ঐক্যের অভাব। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে নানা ধরনের বিভাজন বিশ্ববিদ্যালয়ের অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে। অতীতের সব বিষয় পেছনে ফেলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন আরও বলেন, ‘এলাকার সন্তান হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রতি আমার বিশেষ দায়বদ্ধতা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে আমার অবস্থান থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করার চেষ্টা করছি। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্প (ডিপিপি), জনবল সংকট নিরসন এবং প্রয়োজনীয় রিসোর্স নিশ্চিত করতেও কাজ করছি।’

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, রেজিস্ট্রার, প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরসহ বিভিন্ন দপ্তরের প্রধান এবং শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডুয়েটে রিসার্চ প্রজেক্ট অ্যাওয়ার্ডিং প্রোগ্রাম অনুষ্ঠিত

৬০০ অধ্যাপককে ই-মেইল, অবশেষে সাদের স্বপ্নপূরণ

এআই সামিটে ড্যাফোডিল শিক্ষার্থীদের ১৬ উদ্ভাবনী প্রকল্প

মাদক নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ডেটাবেইস তৈরির আহ্বান ব্যারিস্টার জিল্লুর রহমানের

ইউআইইউর সহযোগিতায় রোবো ফেস্ট অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে উদ্‌যাপিত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী

উৎকর্ষের অভিযাত্রায় ইউএসটিসি

ব্র্যাক ইউনিভার্সিটির অনারারি ফেলোশিপ পেলেন পিটার সিঙ্গার

বিইউএফটিতে ৭ম গবেষণা সম্মেলন

জবিতে ছাত্রশক্তির ৪৭ সদস্যদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা