হোম > শিক্ষা > ক্যাম্পাস

এআইইউবিতে শেষ হলো স্থাপত্য সপ্তাহ

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) স্থাপত্য বিভাগের আয়োজনে এআইইউবি স্থাপত্য সপ্তাহ ২০২৪ শেষ হয়েছে। চার দিনব্যাপী এই কর্মসূচি এআইইউবি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এআইইউবির বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা সদস্য ও চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এআইইউবির উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম, আইএবির প্রেসিডেন্ট স্থপতি খন্দকার সাব্বির আহমেদ, স্থাপত্য বিভাগের প্রধান আরেফিন ইব্রাহিম, স্থাপত্য বিভাগের শিক্ষক-শিক্ষিকা, উচ্চপদস্থ কর্মকর্তা, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের সাব্বির আহমেদ ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা তৈরির লক্ষ্যে এআইইউবি স্থাপত্য সপ্তাহ ২০২৪ আয়োজনের জন্য অতিথিরা এআইইউবির স্থাপত্য বিভাগকে ধন্যবাদ জানান। স্থাপত্য সপ্তাহ ২০২৪ উপলক্ষে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের তিন শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে বিভিন্ন বিষয়ের ওপর স্থাপত্য বিভাগ আয়োজন করে স্থাপত্য নকশা প্রতিযোগিতা, স্থাপত্য প্রদর্শনী, বক্তৃতা ও কর্মশালা। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদ দেওয়া হয়।

জবি উপাচার্যসহ প্রশাসনকে অবাঞ্ছিত ঘোষণা করল ছাত্রদল

গবেষণায় চৌর্যবৃত্তি রোধে নীতিমালা করছে ইউজিসি

ড. ফরহাদের নেতৃত্বে বুটেক্সে সর্বোচ্চ গবেষণা অনুদান

ইফতারে প্রাণের বন্ধনে পাঠকবন্ধু বগুড়া শাখা

নারী দিবসে তরুণীদের ভাবনা

তোহার উদ্ভাবন ‘সংকেত’ অ্যাপ বিপদে এক ক্লিকেই পাশে প্রতিবেশী

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সম্প্রীতির ইফতার শিক্ষার্থীদের

জবিতে তৃতীয় মেধাতালিকা প্রকাশ, ভর্তি শুরু ৫ মার্চ থেকে

আর পি সাহা বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ক্লাবের যাত্রা শুরু

উচ্চতর গবেষণার পরিবেশ গড়ে তুলেছে ইউজিসি