হোম > শিক্ষা > ক্যাম্পাস

জাকসু নির্বাচন: ৩ দিন জাবির সব পরীক্ষা বন্ধ ঘোষণা

জাবি প্রতিনিধি

ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন উপলক্ষে ৯ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর তিন দিন সব ধরনের পরীক্ষা বন্ধ থাকবে। তবে ৯ সেপ্টেম্বর ক্লাস থাকলেও বাকি দুই দিন তা বন্ধ থাকবে। গতকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন ও হল সংসদ নির্বাচন উপলক্ষে ৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ/ইনস্টিটিউটের পূর্বনির্ধারিত অনুশীলনী পরীক্ষা এবং সব পর্বের চূড়ান্ত পরীক্ষা স্থগিত থাকবে। তবে ক্লাস যথারীতি চলমান থাকবে। তবে ১০ ও ১১ সেপ্টেম্বর ক্লাস ও সব পরীক্ষা স্থগিত থাকবে। এ ছাড়া নির্বাচন উপলক্ষে ১২ ও ১৩ সেপ্টেম্বর উইকেন্ড, ইভিনিং প্রোগ্রামের ক্লাস ও সব পরীক্ষা স্থগিত থাকবে।

এ ছাড়া এই বিজ্ঞপ্তি জারির তারিখ থেকে জাকসু নির্বাচনের দিন পর্যন্ত নতুন করে কোনো পর্বের অথবা সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষার রুটিন নির্ধারণ না করার জন্য সব পরীক্ষা কমিটিকে নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ১১ সেপ্টেম্বর দীর্ঘ ৩৩ বছর পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

হাসপাতাল থেকে ফের সার্কিট হাউসে চুয়েট ভিসি, শাটডাউনে ফাঁকা ক্যাম্পাস

জবি ক্যাম্পাসে পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশ প্রশাসনের

ইস্টার্ন ইউনিভার্সিটিতে ফল সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত

ঢাকায় অনুষ্ঠিত হলো ‘ডেটাডেভেলপ প্রাইজ ২০২৬’ প্রতিযোগিতা, বিজয়ী দল যাচ্ছে হংকং

উত্তরায় এজেসিসি ল্যাঙ্গুয়েজ স্কুলের আনুষ্ঠানিক যাত্রা শুরু

ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি

আল-আজহারে পড়তে চাইলে আরবি ভাষায় ভালো দখল থাকতে হবে: সুয়াইবুর রহমান

আন্তর্জাতিক গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড: প্রথমবার ১ স্বর্ণসহ ১৫ পদক জয়

সীমানা পেরিয়ে বাংলার সংস্কৃতি

বগুড়ায় পাঠকবন্ধুর বৃক্ষরোপণ কর্মসূচি