হোম > শিক্ষা > ক্যাম্পাস

ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসে ভর্তি ও বৃত্তি মেলা

ক্যাম্পাস ডেস্ক 

বিশ্বের শীর্ষ ১ শতাংশ বিশ্ববিদ্যালয়ের তালিকাভুক্ত মালয়েশিয়ার ইউসিএসআই ইউনিভার্সিটির বাংলাদেশ শাখা ঢাকায় আয়োজন করছে সপ্তাহব্যাপী ভর্তি ও বৃত্তি মেলা।

মেলা ২৫ থেকে ৩১ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে। স্থান: ২৬ কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, বনানী, ঢাকা।

ফেয়ার চলাকালে আগ্রহী শিক্ষার্থী ও অভিভাবকেরা পাবেন—

  • ভর্তিসংক্রান্ত সব তথ্য
  • ফ্যাকাল্টি ও বিষয় নির্বাচন পরিচিতি
  • স্কলারশিপ ও অন্যান্য সুবিধার তথ্য
  • ক্যাম্পাস পরিদর্শনের সুযোগ।

ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা হলো বাংলাদেশ সরকারের অনুমোদিত প্রথম এবং একমাত্র ক্রস-বর্ডার হায়ার এডুকেশন (সিবিএইচই) প্রতিষ্ঠান। এটি মালয়েশিয়ার মেইন ক্যাম্পাসের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে এবং এখানে স্নাতক ও স্নাতকোত্তর কোর্স চালু আছে।

এ মেলায় সেপ্টেম্বর ২০২৫ সেমিস্টারে ভর্তিসংক্রান্ত সব তথ্য পাওয়া যাবে। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য শতভাগ বৃত্তির সুযোগও রয়েছে।

মালয়েশিয়ার ইউসিএসআই ইউনিভার্সিটি ২০২৫ সালের কিউএস বিশ্ববিদ্যালয় র‍্যাংকিংয়ে ২৬৯তম অবস্থান অর্জন করেছে। একটানা চার বছর এটি বিশ্বের শীর্ষ ১ শতাংশ বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে। মালয়েশিয়ার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এটি প্রথম, এশিয়ায় ৪৫তম এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় নবম।

বিস্তারিত তথ্য ও যোগাযোগের জন্য:

ওয়েবসাইট:

ফেসবুক: UCSI University Bangladesh Branch Campus

সাইবার নিরাপত্তায় দক্ষ মানবসম্পদ গড়তে ইউএফটিবিতে আধুনিক ল্যাব উদ্বোধন

জবিতে দুই দিনব্যাপী সংগীত উৎসব শুরু

পাঁচ দিন ধরে নিখোঁজ জবি শিক্ষার্থী সিরাজুল ইসলাম

ইউল্যাবে অনুষ্ঠিত হলো ‘টেক ফর টুমরো: ইউএস–বাংলাদেশ ইনোভেশন ওয়ার্কশপ’

জবি সোশ্যাল ওয়ার্ক ডিবেটিং ক্লাবের নেতৃত্বে মায়িশা-ইউনুস

আন্তবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতায় বিজয়ী জবি

বাবার প্রতি ভালোবাসা

১৩৭ বছরে বিএম কলেজ: দক্ষিণাঞ্চলের বাতিঘর

যুক্তরাষ্ট্রের শীর্ষ ৫ বিশ্ববিদ্যালয়ে ডাক পেলেন সুমিতা

কাচারি ঘর: হারিয়ে যাওয়া শিক্ষা-সংস্কৃতি