হোম > শিক্ষা

জবিতে ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ ‎

  জবি প্রতিনিধি

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের ডি-ইউনিটের (সামাজিক বিজ্ঞান অনুষদ) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

‎আজ রোববার (১১ জানুয়ারি) সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সানজিদা ফারহানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‎বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে (https://admission.jnu.ac.bd) লগইন করে নিজ নিজ পোর্টালে প্রবেশের মাধ্যমে ফলাফল দেখতে পারবেন।

‎এছাড়া ফলাফল প্রকাশের পরবর্তী কার্যক্রম হিসেবে উত্তীর্ণ শিক্ষার্থীদের বিষয় পছন্দ করতে হবে। বিষয় পছন্দ সংক্রান্ত বিস্তারিত তথ্যসমূহ যথাসময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নোটিশের মাধ্যমে জানানো হবে।

‎উল্লেখ্য, গত ৯ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের সামাজিক বিজ্ঞান অনুষদের এই ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হয়।

হাসপাতাল থেকে ফের সার্কিট হাউসে চুয়েট ভিসি, শাটডাউনে ফাঁকা ক্যাম্পাস

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

জগন্নাথ হল ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে ঢাবিতে শোক দিবস

সৌদি আরবে এআই হ্যাকাথনে চ্যাম্পিয়ন ইবি শিক্ষার্থী

নোট-গাইডই কি যথেষ্ট

টরন্টো বিশ্ববিদ্যালয়ে পিএইচডি: ১০ কোটি ডলারের বৃত্তি

জবি ক্যাম্পাসে পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশ প্রশাসনের

ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সব তথ্য ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর

বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি যেমন হওয়া উচিত

ইউরোপে উচ্চশিক্ষা: সিইইউতে বৃত্তির সুযোগ