হোম > শিক্ষা

প্রাথমিক বিদ্যালয়ে ১ মার্চ থেকে সশরীরে পাঠদান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী ১ মার্চ খুলছে দেশের প্রাথমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান। এদিন থেকেই প্রাথমিক বিদ্যালয়গুলোতে সশরীরে পাঠদান শুরু হবে। এর আগে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে খুলবে মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান।

আজ শুক্রবার সকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী ১ মার্চ থেকে সব প্রাথমিক বিদ্যালয় খুলবে। করোনাভাইরাস-সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

করোনার সংক্রমণ রোধে গত ১৩ জানুয়ারি থেকে ১১ দফা বিধিনিষেধ আরোপ করে সরকার। ২১ জানুয়ারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধসহ নতুন করে পাঁচ দফা নির্দেশনা দেয় মন্ত্রিপরিষদ বিভাগ। তাতে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এরপর আরও দুই সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার।

‎প্রাথমিক বৃত্তির ফল প্রকাশের আগেই ওয়েবসাইটে আপলোড, কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘ফরেন ল্যাংগুয়েজ সেন্টার’ উদ্বোধন

জাতীয় পরিবেশ পদক পেলেন ঢাবির প্রো-ভিসি, হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী

বৈরী আবহাওয়ায় চট্টগ্রামের ৩ কেন্দ্রে ডিপ্লোমা পরীক্ষা স্থগিত

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ১০ ও ১১ জুলাইয়ের ৫ পরীক্ষা স্থগিত

ডেঙ্গু প্রতিরোধে ঢাকার সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ক্লিন স্কুল টিম’ গঠনের নির্দেশ

এইচএসসি ইংরেজি দ্বিতীয় পত্রে বহিষ্কার ৮০ পরীক্ষার্থী

আন্তর্জাতিক অলিম্পিয়াডে ১১ পুরস্কার পেল অনিরুদ্ধ

আইইএলটিএস ছাড়াই বিদেশে পড়ার সুযোগ যেসব বিশ্ববিদ্যালয়ে

চট্টগ্রাম বিভাগে আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত, মধ্যরাতে ঘোষণা