হোম > শিক্ষা

মালয়েশিয়ার উচ্চশিক্ষা সম্মেলনে ড্যাফোডিলের মো. সবুর খান

আজকের পত্রিকা ডেস্ক­

মালয়েশিয়ার পুত্রজায়ায় অনুষ্ঠিত আইএইউপি এশিয়া প্যাসিফিক আঞ্চলিক সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান। ছবি: বিজ্ঞপ্তি

মালয়েশিয়ার পুত্রজায়ায় অনুষ্ঠিত ‘আইএইউপি’ এশিয়া প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন-২০২৬-এ আন্তর্জাতিক উচ্চশিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ বৈশ্বিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মো. সবুর খান। সম্মেলনের সমাপনী দিন গতকাল বুধবার (১৪ জানুয়ারি) ‘বৈশ্বিক উচ্চশিক্ষায় অ্যাসোসিয়েশনসমূহের ভূমিকা’ শীর্ষক একটি বিশেষ প্যানেল আলোচনায় তিনি প্যানেলিস্ট হিসেবে অংশগ্রহণ করেন।

উক্ত অধিবেশনে আঞ্চলিক ও আন্তর্জাতিক উচ্চশিক্ষা-সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশনগুলো কীভাবে নীতিনির্ধারণী অ্যাডভোকেসি, প্রাতিষ্ঠানিক সহযোগিতা, নেতৃত্ব বিকাশ এবং সীমানা পেরিয়ে শিক্ষার গুণমান ও উদ্ভাবন ত্বরান্বিত করতে পারে, তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ড. মো. সবুর খান উচ্চশিক্ষাক্ষেত্রে তাঁর দীর্ঘদিনের নেতৃত্ব, উদ্যোক্তা উন্নয়ন এবং আন্তর্জাতিক একাডেমিক সম্পৃক্ত তাঁর অভিজ্ঞতার আলোকে গুরুত্বপূর্ণ মতামত দেন।

আলোচনা চলাকালে ড. সবুর খান বলেন, বিশ্বজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সংযোগ স্থাপন, জ্ঞানবিনিময় এবং সম্মিলিত সমস্যা সমাধানের ক্ষেত্রে অ্যাসোসিয়েশনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে, শিক্ষার্থীদের কর্মসংস্থান নিশ্চিতকরণ, উদ্ভাবন, টেকসই উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করার মতো চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্ববিদ্যালয়গুলোকে এই প্ল্যাটফর্মগুলো শক্তিশালী সহায়তা দিতে পারে।

সম্মেলনের আয়োজক কমিটির একজন সদস্য ড. মো. সবুর খানের অবদানের প্রশংসা করে বলেন, ড. মো. সবুর খানের কৌশলগত ও ব্যবহারিক দৃষ্টিভঙ্গি উচ্চশিক্ষা অ্যাসোসিয়েশনগুলোর মাধ্যমে বৈশ্বিক প্রভাব তৈরির পথকে আরও সমৃদ্ধ করেছে।

এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল—‘গ্লোবাল কানেকশনস, কালেকটিভ গ্রোথ’। ড. সবুর খানের অংশগ্রহণ ও আলোচনা এই প্রতিপাদ্যের সঙ্গে সংগতি রেখে উচ্চশিক্ষার ভবিষ্যৎ রূপরেখায় সম্মিলিত সহযোগিতার গুরুত্বকে আরও জোরালো করেছে।

উল্লেখ্য, আইএইউপি এশিয়া প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন-২০২৬ বৈশ্বিক অংশীদারত্ব জোরদার করা, প্রাতিষ্ঠানিক নেতৃত্ব বৃদ্ধি এবং টেকসই উন্নয়নের জন্য উচ্চশিক্ষাকে সম্মিলিতভাবে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকারের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে।

এসএসসি ’৯৩ ব্যাচের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্কুল-কলেজের ম্যানেজিং কমিটির সভাপতির মেয়াদ বাড়ল

শিক্ষায় দীর্ঘ মেয়াদে পরিবর্তন আনা হবে: ববি হাজ্জাজ

চলতি মাসেই নতুন পাঠ্যক্রম কমিটি গঠনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

আর পি সাহা বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ক্লাবের যাত্রা শুরু

এমআইটির শিক্ষাভান্ডারে শিক্ষার্থীদের জন্য দুর্লভ সুযোগ

উচ্চতর গবেষণার পরিবেশ গড়ে তুলেছে ইউজিসি

জার্মানির হফ বিশ্ববিদ্যালয়ে বুটেক্সের তিন শিক্ষার্থীর থিসিস করার সুযোগ

আনন্দ আয়োজন ও স্মৃতিময় সন্ধ্যা

বেরোবির তিন শিক্ষার্থী বানাচ্ছেন বেদে ডকুমেন্টারি