হোম > শিক্ষা

বশেমুরবিপ্রবিতে সশরীরে পরীক্ষা শুরু

প্রতিনিধি, গোপালগঞ্জ 

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) সশরীরে পরীক্ষা নেওয়া শুরু হয়েছে। করোনা সংক্রমণ রোধে ১৮ মাস বন্ধ থাকার পর বিশ্ববিদ্যালয়টিতে এ কার্যক্রম শুরু হলো।

আজ বুধবার (১৫ সেপ্টেম্বর) সমাজবিজ্ঞান বিভাগ ও পদার্থবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষ প্রথম সেমিস্টার এবং আইন, মার্কেটিং, বায়োকেমিস্ট্রি অ্যান্ড জেনেটিক্স ইঞ্জিনিয়ারিংসহ বেশ কয়েকটি বিভাগের প্রস্তুতিমূলক ক্লাসের মাধ্যমে এ শিক্ষা কার্যক্রম শুরু হয়। এ সময় কয়েকটি বিভাগের শিক্ষার্থীদের ফুল ও চকলেট দিয়ে বরণ করে নেওয়া হয়।

সরেজমিনে বিভিন্ন বিভাগের ক্লাস এবং পরীক্ষা পরিদর্শন করে দেখা যায়, সামাজিক দূরত্ব নিশ্চিতের পাশাপাশি সকল শিক্ষার্থীর জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। কিছু বিভাগে শিক্ষার্থীদের ক্লাসরুমে প্রবেশের আগে তাপমাত্রা মাপা হয়েছে। 

পরীক্ষার বিষয়ে সমাজবিজ্ঞান বিভাগের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, 'আমরা সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা গ্রহণ করছি। কোনো শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাঁর জন্যও পৃথক ব্যবস্থা রয়েছে।'

দীর্ঘদিন পর শিক্ষা কার্যক্রম শুরুর বিষয়ে আইন অনুষদের ডিন ড. রাজিউর রহমান বলেন, 'আমরা সরকারি নির্দেশনা মেনে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা কার্যক্রম শুরু করেছি। দীর্ঘদিনের বিরতির পর আমাদের ক্লাসরুমগুলো আবারও শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠায় আমরা অত্যন্ত আনন্দিত। আশা করছি এভাবে ক্লাস পরীক্ষা চালিয়ে নিতে পারলে আমরা দ্রুত সেশনজট কাটিয়ে উঠতে পারব।'

সিএসই না পড়েও তৈরি করুন নিজের অ্যাপ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমপিএইচ কোর্সে ভর্তি

হার্ভার্ডে সম্পূর্ণ অর্থায়নে ফেলোশিপের সুযোগ

২০২৬ সালের মধ্যেই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেব: শিক্ষামন্ত্রী

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্বে অধ্যাপক নাসির আহমাদ

এইচএসসির ফল জানা যাবে যে তিন উপায়ে

পেছাল এইচএসসির ফলাফল প্রকাশের তারিখ

বাংলাদেশের সঙ্গে যৌথ গবেষণাগার প্রতিষ্ঠার প্রস্তাব ইউনান বিশ্ববিদ্যালয়ের

বর্ণাঢ্য আয়োজনে বেরোবি সাংবাদিক সমিতির এক যুগ পূর্তি উদ্‌যাপন

নারী প্রতিনিধিত্ব ও যৌথ গ্রন্থ রচনা নিয়ে ডিআইইউতে গোলটেবিল আলোচনা