হোম > শিক্ষা

স্কুল-কলেজের ম্যানেজিং কমিটির সভাপতির মেয়াদ বাড়ল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির সভাপতির দায়িত্ব পালনের মেয়াদ বাড়ানো হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী, বর্তমান সভাপতিদের মেয়াদ থাকবে ৩১ মার্চ পর্যন্ত।

আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়। এতে স্বাক্ষর করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব শিরীন আক্তার।

অফিস আদেশে বলা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতির দায়িত্ব পালনের মেয়াদ ৩১ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হলো। একই সঙ্গে দায়িত্বপ্রাপ্ত সভাপতির স্বাক্ষরে বেতনের সরকারি অংশের (এমপিও) সঙ্গে স্কুল বা কলেজ ফান্ড হতে দেওয়া বেতন-ভাতার প্রাপ্ত অংশের বিলের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

আরও বলা হয়, প্রতিষ্ঠানের নিয়মিত বা অ্যাডহক কমিটি গঠনের বিষয়ে পরে নির্দেশনা দেওয়া হবে।

এইচএসসির প্রশ্নপত্র নিয়ে অপপ্রচার চালালেই আটক: শিক্ষামন্ত্রী

শিক্ষাবৃত্তি নিয়ে ভারতের পারুল ইউনিভার্সিটিতে স্পট অ্যাডমিশনের উদ্যোগ

বিইউএফটিতে ২২২ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় উৎসব অনুষ্ঠিত

অবশেষে খোঁজ পাওয়া গেল নিখোঁজ জবি শিক্ষার্থীর

‘সংস্কৃতি ও ধর্মকে জোর করে মুখোমুখি দাঁড় করানো হয়’, সংগীত প্রসঙ্গে ববি হাজ্জাজ

যুক্তরাষ্ট্রের এফ-১ শিক্ষার্থী ভিসা: যোগ্যতা, কাগজপত্র ও আবেদনের খুঁটিনাটি

এইচএসসি বিশেষ পরামর্শ: পরিকল্পিত প্রস্তুতিই প্রত্যাশিত সাফল্য আনবে

এইচএসসি বিশেষ পরামর্শ: হিসাববিজ্ঞান বিষয়ে ভালো করার উপায়

মতিঝিল আইডিয়ালে নতুন অধ্যক্ষ লাল মোহাম্মদ

সাইবার নিরাপত্তায় দক্ষ মানবসম্পদ গড়তে ইউএফটিবিতে আধুনিক ল্যাব উদ্বোধন