হোম > শিক্ষা

আগামী বছরের এসএসসির প্রস্তাবিত রুটিন: কবে কোন পরীক্ষা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ৭ জানুয়ারি বৃহস্পতিবার থেকে সারাদেশে একযোগে এই পরীক্ষা শুরু হবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

আজ ‎বৃহস্পতিবার (১৪ মে) প্রকাশিত রুটিন অনুযায়ী, প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৭ জানুয়ারি বাংলা প্রথম পত্রের মাধ্যমে পরীক্ষা শুরু হয়ে তত্ত্বীয় বিষয়গুলোর পরীক্ষা চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। ১৩ জানুয়ারি ইংরেজি দ্বিতীয় পত্র, ১৬ জানুয়ারি গণিত এবং ১৮ জানুয়ারি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর পরীক্ষা জানুয়ারির শেষ সপ্তাহে ও ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শেষ হবে।

‎তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার পর ব্যবহারিক পরীক্ষা শুরু হবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সঙ্গীতসহ সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা ১১ ফেব্রুয়ারির মধ্যে সম্পন্ন করতে হবে। ব্যবহারিক পরীক্ষা প্রতিদিন সকাল ১০টা থেকে স্ব-স্ব কেন্দ্রে অনুষ্ঠিত হবে। সঙ্গীত বিষয়ের শিক্ষার্থীদের ক্ষেত্রে নিজস্ব বাদ্যযন্ত্র ও প্রয়োজনীয় সরঞ্জামসহ পরীক্ষার ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হতে বলা হয়েছে।

‎বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, ২০২৭ সালের শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তালিকা এখনো চূড়ান্ত না হওয়ায় বিশেষ প্রয়োজনে তারিখ পরিবর্তিত হতে পারে।

‎উল্লেখ্য, সাধারণত উচ্চমাধ্যমিক পরীক্ষা সম্পন্ন করতে মোট ১৫ দিন সময়ের প্রয়োজন হয় এবং এতে মোট ৩৩টি পত্র অন্তর্ভুক্ত থাকে।

শিক্ষা বোর্ড চেয়ারম্যানের পরামর্শ: আত্মবিশ্বাস রাখো, তুমি পারবে

সামার সেমিস্টারের শিক্ষার্থীদের স্বাগত জানাল সাউথইস্ট ইউনিভার্সিটি

ইউআইইউ স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের উদ্যোগে ‘নেক্সাস সেমিনার সিরিজ’

এইচএসসি পরীক্ষা শুরু কাল, বেড়েছে পরীক্ষার্থী, কেন্দ্র ও প্রতিষ্ঠানের সংখ্যা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিএমজিএস মাস্টার্স প্রোগ্রামে ভর্তির আবেদনের শেষ দিন আজ

প্রতিষ্ঠার ১০৬ বছর: আবাসন, খাবার, পরিবহন ও গবেষণা সংকটে ভারাক্রান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়

এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, পরীক্ষার্থী ১২ লাখ ৬৭ হাজার

ঢাবি সিনেটে বিরোধী দলের দুজন এমপিকে মনোনয়ন দেওয়ার প্রস্তাব সামিনা লুৎফার

আগামী অর্থবছরে ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্ত করা হবে: শিক্ষামন্ত্রী

জবিতে ৩৩০ কোটি টাকার বাজেট, গবেষণা ও পরিবহনে নেই বরাদ্দ