হোম > শিক্ষা

প্রাথমিকে পুরোদমে শ্রেণি কার্যক্রম চালুর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম পুরোদমে চালুর নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আজ মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ নির্দেশ দেওয়া হয়। 

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সত্যজিত রায় দাশ স্বাক্ষরিত আদেশে বলা হয়—সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারসমূহে পূর্ণোদ্যমে শ্রেণি কার্যক্রম চালু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। 

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে সংঘর্ষের ঘটনায় ১৭ জুলাই থেকে প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। পরে আন্তবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে গত ৬ আগস্ট থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা জানানো হয়।

বিশ্বমঞ্চে গ্রিন ইউনিভার্সিটির সাফল্য, স্পেস রোবোটিকস প্রতিযোগিতায় ৬ষ্ঠ স্থান ও ‘মোস্ট রেজিলিয়েন্ট টিম’ সম্মাননা

ড্যাফোডিলে ‘ডিকলোনাইজিং ল অ্যান্ড ক্রিমিনোলজি’ কনফারেন্স অনুষ্ঠিত

এগিয়ে আনা হলো ‎১৪ হাজার প্রাথমিক শিক্ষকের যোগদানের তারিখ‎

বন্ধুত্ব যে রং কখনো ফিকে হয় না

জবিতে এক বছর মেয়াদি প্রফেশনাল মাস্টার্সে ভর্তি, আবেদন ১২ আগস্ট পর্যন্ত

অস্ট্রেলিয়ার মারডক ইউনিভার্সিটিতে সম্পূর্ণ অর্থায়নে বৃত্তি, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

পৃথ্বী সাহার বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন জয়

দক্ষিণ চট্টগ্রামের বন্যার্তদের পাশে নোবিপ্রবি

ডিজিটাল যুগে সফল হতে কেন পড়াশোনা জরুরি

কানাডায় অন্টারিও গ্র্যাজুয়েট বৃত্তি