হোম > শিক্ষা

শিক্ষায় দীর্ঘ মেয়াদে পরিবর্তন আনা হবে: ববি হাজ্জাজ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি: আজকের পত্রিকা

শিক্ষা খাতে পরিকল্পনা করে দীর্ঘ মেয়াদে পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন, ‘আমরা সুন্দর পরিকল্পনা করে দীর্ঘ মেয়াদে সব পরিবর্তন নিয়ে আসব। আর বাকি যে বিষয়গুলো মীমাংসিত, সেগুলো যদি দীর্ঘ মেয়াদে আরও ভালো করার জন্য পরিবর্তনের প্রয়োজন হয়, দীর্ঘ মেয়াদে আমরা পরিবর্তন করব। কিন্তু হুটহাট কিছুতে আমরা হাত দিতে রাজি না।’

আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।  

সাত কলেজ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘সাত কলেজ মীমাংসিত বিষয়। এটাতে সবাই সম্মতি দিয়েছেন। শিক্ষাঙ্গন নিয়ে কোনো কিছুতে হুটহাট হাত দেব না।’

পদত্যাগপত্র জমা দেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান একটি নির্দিষ্ট তারিখ পর্যন্ত দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন ববি হাজ্জাজ। তিনি জানান, তাঁর যে পদত্যাগপত্র তিনি জমা দিয়েছেন এবং মন্ত্রণালয় থেকে সেটা নিয়ে যে দাপ্তরিক সিদ্ধান্ত এসেছে, তাতে তিনি একটি নির্দিষ্ট তারিখ পর্যন্ত দায়িত্ব পালন করবেন, যতক্ষণ না দায়িত্ব হস্তান্তর করা হচ্ছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘ভবিষ্যতে এই সিদ্ধান্তগুলো যেন দেশ-জাতির জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত হয়, শিক্ষাঙ্গনের জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত হয়, সেই দিকে আমাদের এবং বিশেষভাবে প্রধানমন্ত্রীর শক্ত নজর আছে।’

বৈঠকের বিষয় নিয়ে ববি হাজ্জাজ বলেন, ‘আগামী বৃহস্পতিবার আমাদের কেবিনেট মিটিং আছে, সেখানেও আমরা কী কী প্রেজেন্ট করব, প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। মোটামুটি সব মন্ত্রণালয়কে আমরা আগামী ছয় মাসের ভেতর কী কী করব, জনগণ কী কী দেখবে এবং আমরা যেন প্রতিটা মন্ত্রণালয় দায়বদ্ধ থাকি প্রধানমন্ত্রীর কাছে; তাই প্রধানমন্ত্রীর কাছে আমাদের জমা দিতে হবে—আমরা কোন কোন লক্ষ্য কতখানি বাস্তবায়নের পূর্ণাঙ্গ পরিকল্পনা এবং ছয় মাসে তার ভেতরে কী কী দৃশ্যমান হতে পারে।’

ববি হাজ্জাজ আরও বলেন, ‘এগুলোর নির্দেশনা আরও শক্তভাবে এবং সুন্দরভাবে আমাদের বুঝিয়ে দেওয়ার জন্য আজকের মিটিংটা ছিল। সেই জায়গা থেকে শিক্ষা মন্ত্রণালয় নিয়ে কিছু আলোচনা হয়েছে। সামনে এসএসসি পরীক্ষা আছে, আরও কী কী আছে, যেগুলো নিয়ে আমাদের এখন তাৎক্ষণিক অনেক ইস্যু আছে, সেগুলো আমরা কিছু দূর প্রধানমন্ত্রীর সঙ্গে শেয়ার করেছি। প্রধানমন্ত্রী আমাদের পুনরায় সামগ্রিকভাবে শিক্ষাঙ্গন নিয়ে উনার যে লক্ষ্য আছে, সেটার আলোকে আমাদের আরও নির্দেশনা দিয়েছেন। এগুলো আগামী কেবিনেট মিটিংয়ে সামগ্রিক মন্ত্রিসভার সামনে আমরা উপস্থাপন করব।’

পঞ্চম শ্রেণির পরীক্ষা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কি না, জানতে চাইলে শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, ‘এই ধরনের কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। সেগুলো নিয়ে আলোচনা করাটাও আমি মনে করি অপ্রাসঙ্গিক।’

স্কুল-কলেজের ম্যানেজিং কমিটির সভাপতির মেয়াদ বাড়ল

চলতি মাসেই নতুন পাঠ্যক্রম কমিটি গঠনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

আর পি সাহা বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ক্লাবের যাত্রা শুরু

এমআইটির শিক্ষাভান্ডারে শিক্ষার্থীদের জন্য দুর্লভ সুযোগ

উচ্চতর গবেষণার পরিবেশ গড়ে তুলেছে ইউজিসি

জার্মানির হফ বিশ্ববিদ্যালয়ে বুটেক্সের তিন শিক্ষার্থীর থিসিস করার সুযোগ

আনন্দ আয়োজন ও স্মৃতিময় সন্ধ্যা

বেরোবির তিন শিক্ষার্থী বানাচ্ছেন বেদে ডকুমেন্টারি

শিক্ষায় বিনিয়োগ বাড়ানো ও কোচিং-নির্ভরতা বন্ধের দাবি

তুরস্কের বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি