হোম > শিক্ষা

এসএসসি ’৯৩ ব্যাচের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিজ্ঞপ্তি

ইফতারে অংশ নেওয়া এসএসসি’ ৯৩ ব্যাচের বন্ধুরা

পবিত্র মাহে রমজান উপলক্ষে ‘বিশ্ববন্ধু ৯৩ পরিবার’ (এসএসসি’ ৯৩ ব্যাচ)-এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ, ১২ রমজান) রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুরে অবস্থিত পলওয়েল কারনেশন রয়েল গার্ডেন রেস্তোরাঁয় এই আয়োজন অনুষ্ঠিত হয়।

মায় ময়না খাতুন মনি ও ফজলুর রহমান (দুলাভাই)-এর সৌজন্যে আয়োজিত এই ইফতার মাহফিলে ৯৩ ব্যাচের বন্ধুদের পাশাপাশি তাঁদের বাবা-মা ও পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে আয়োজক পরিবার ও উপস্থিত সকলের জন্য কল্যাণ কামনা করা হয়।

ইফতারে অংশ নেওয়া এসএসসি’ ৯৩ ব্যাচের বন্ধুরা

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে মায় ময়না খাতুন মনি বলেন, ‘ব্যস্ত জীবনের মাঝেও বন্ধুদের সঙ্গে এমন মিলনমেলা পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করে।’ ভবিষ্যতেও এই ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ইফতারে অংশ নেওয়া এসএসসি’ ৯৩ ব্যাচের বন্ধুরা

এ সময় উপস্থিত ছিলেন ৯৩ ব্যাচের বন্ধু গিয়াস উদ্দিন লিটন, দেলোয়ার হোসেন হেলাল, সিরাজুল ইসলাম সুমন, জুবের মুন্না, মুকুল হোসেন মৃদা, শফিউল আজম, অপু, নুরে আলম মাসুদ, আমান উল্যাহ, মোস্তাফিজুর রহমান, ক্যাপ্টেন বাসেত, ওসি কাজল, তোফাজ্জল, রেজোয়ান, শামিম, ডা. হালিমা, মরিয়ম আক্তার লতা, রিনা খানমসহ অন্যান্য বন্ধুরা।

ইফতার ও দোয়া মাহফিলে ৯৩ ব্যাচের যে সকল সদস্য ইন্তেকাল করেছেন, তাঁদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানটি ছিল পারস্পরিক সম্প্রীতি, ভালোবাসা ও বন্ধুত্বের বন্ধনকে আরও দৃঢ় করার এক অনন্য আয়োজন।

মহাবিশ্ব প্রসারণের নির্ভুল হার পরিমাপ করলেন আইইউবি শিক্ষকসহ ৪০ বিজ্ঞানী

অবশেষে শনিবার হচ্ছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান-প্রধান নিয়োগ পরীক্ষা

এআইইউবিতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব ১৪৩৩ উদ্‌যাপিত

মাউশির মহাপরিচালক হলেন ড. সোহেল

ইতালির পাভিয়া বিশ্ববিদ্যালয়ে বৃত্তির সুযোগ

বৈশাখের উৎসবে রঙিন আরপিএসইউ ক্যাম্পাস

ইংলিশ মিডিয়াম শিক্ষাপ্রতিষ্ঠানে বিপুল অঙ্কের ফি আদায় করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

গুচ্ছ ভর্তি পরীক্ষার ফলে পরিসংখ্যানে গরমিল, পরীক্ষা না দিয়েও ‘উপস্থিত’ ৫৩ শিক্ষার্থী

নববর্ষের রঙে রঙিন গণ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

‎প্রাথমিকে বৃত্তির অর্থ ও সংখ্যা বাড়ানোর ইঙ্গিত দিলেন শিক্ষা প্রতিমন্ত্রী