হোম > শিক্ষা

পূর্ণাঙ্গ সিলেবাসে হবে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা সব বিষয়ে পূর্ণ সময় ও পূর্ণ নম্বরে অর্থাৎ পূর্ণাঙ্গ সিলেবাসে হবে। গত ২৩ জুন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

নির্দেশনায় বলা হয়, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক স্তরের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম ২০২৪ সালের আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হয়েছে। এ শিক্ষার্থীরা ২০২৬ সালের মে-জুন মাসে অনুষ্ঠেয় এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে। ২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক নির্ধারিত পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী সব বিষয়ে পূর্ণসময়ে ও পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে।

জানতে চাইলে এনসিটিবির চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক রবিউল কবির চৌধুরী আজ বুধবার বিকেলে বলেন, ‘২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসে সব বিষয়ে পূর্ণ সময় ও পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে। কারণ এখন কোনো বিশেষ পরিস্থিতি নেই। ফলে স্বাভাবিকভাবেই পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসে সব বিষয়ে পূর্ণ সময় ও পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে।

করোনাভাইরাস মহামারির কারণে ২০২০ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। এরপর ২০২১ সাল থেকে সংক্ষিপ্ত সিলেবাসে এইচএসসি ও সমমান পরীক্ষা নেওয়া শুরু হয়। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার্থীরাও সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষায় বসবেন।

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে দুই দিনব্যাপী ৪র্থ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

এডুর‍্যাঙ্কে মাইক্রোবায়োলজিতে শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় স্টামফোর্ড

উরি র‍্যাঙ্কিংয়ে ৬৪ ধাপ এগিয়েছে উত্তরা ইউনিভার্সিটি

শিক্ষায় চীনের সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় বাংলাদেশ: বাংলাদেশের শিক্ষামন্ত্রী

‘ক্যারিয়ার মানে শুধু চাকরি নয়, নিজেকে তৈরির দীর্ঘ যাত্রা’

মদিনা বিশ্ববিদ্যালয়: বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ

চীনে নতুন পেশা ‘এআই ট্রেনিং স্পেশালিস্ট’

কর্মজীবী ও নতুনদের প্রস্তুতি

ঢাকা বিশ্ববিদ্যালয়: চরম আবাসন সংকটে ছাত্রীরা