হোম > শিক্ষা

গ্রিন ইউনিভার্সিটি: শিল্প খাত ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অংশীদারত্বের আহ্বান

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ঢাকার পূর্বাচলের গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের ক্যাম্পাসে শনিবার ‘এইচআর সামিট-২০২৬: এমপাওয়ারিং টুডেস ট্যালেন্ট টু লিড টুমোরো’ শীর্ষক সম্মেলন। ছবি: আজকের পত্রিকা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক শ্রমবাজারের চাহিদা মোকাবিলায় শিল্প খাত ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘমেয়াদি অংশীদারত্ব জোরদারের আহ্বান জানিয়েছেন মানবসম্পদ বিশেষজ্ঞ, করপোরেট নির্বাহী ও শিক্ষাবিদরা।

আজ শনিবার পূর্বাচলের গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের ক্যাম্পাসে ‘এইচআর সামিট-২০২৬: এমপাওয়ারিং টুডেস ট্যালেন্ট টু লিড টুমোরো’ শীর্ষক সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। সম্মেলনটি আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ক্যারিয়ার ডেভেলপমেন্ট (সিসিডি)।

সম্মেলনে দেশের বিভিন্ন খাতের প্রায় ৩০ জন মানবসম্পদ বিশেষজ্ঞ, করপোরেট নির্বাহী, শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষার্থী ও তরুণ পেশাজীবী অংশ নেন। দিনব্যাপী আয়োজনে তিনটি প্যানেল আলোচনা ও দুটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, ‘এইচআর সামিট শুধু একটি অনুষ্ঠান নয়, এটি বিশ্ববিদ্যালয় ও করপোরেট খাতের মধ্যে দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়ে তোলার একটি কার্যকর প্ল্যাটফর্ম। আমরা শুধু শিক্ষার্থীদের ডিগ্রি দিতে চাই না, বরং তাঁদের সফল পেশাজীবী ও ভবিষ্যৎ নেতা হিসেবে গড়ে তুলতে চাই।’

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ বলেন, ‘প্রযুক্তিগত জ্ঞানের পাশাপাশি কার্যকর যোগাযোগ দক্ষতা, সৃজনশীলতা এবং নেতৃত্বগুণই একজন শিক্ষার্থীর ক্যারিয়ার গঠনের প্রধান ভিত্তি।’

আলোচনায় অংশ নেওয়া মানবসম্পদ বিশেষজ্ঞরা বলেন, বাংলাদেশের তরুণ জনগোষ্ঠী দেশের অন্যতম বড় জনশক্তি। তাঁদের সঠিক দক্ষতা, পেশাগত প্রস্তুতি ও নেতৃত্বের সক্ষমতা বিকাশের মাধ্যমে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করা সম্ভব।

সম্মেলনের বিভিন্ন অধিবেশনে আমান গ্রুপের এবিএম ইউসুফ আলী খান, প্রাইম ব্যাংক ফিনটেক লিমিটেডের শেখ আমিনুর রহমান, কাজী অ্যান্ড কাজী টি এস্টেট লিমিটেডের আশফাকুর রহমান, ক্রিয়েটিভ বিজনেস গ্রুপের জিয়া উদ্দিন মাহমুদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহী ও মানবসম্পদ বিশেষজ্ঞরা অংশ নেন।

এ ছাড়া ফকির গ্রুপের সুমন কান্তি সিনহা, নিটল নিলয় গ্রুপের শামীমা আক্তার খানম, এয়ার অ্যাস্ট্রার ফারজানা আলীম, অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের মোহাম্মদ খালিদ, উপায়ের অর্পণ সাহা, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের নুসরাত তাবাসসুম, ইউএস-বাংলা এয়ারলাইনসের মো. তাহমিদুল ইসলাম, স্ট্যান্ডার্ড গ্রুপের মো. রেজাউল করীম ও আকিজ ভেঞ্চার গ্রুপের জাহিদ রহমানসহ অনেকে আলোচনায় অংশ নেন।

গতানুগতিক শিক্ষা গ্রহণের ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী

জাতীয়করণসহ ১০ দফা দাবি কারিগরি শিক্ষক-কর্মচারীদের, না মানলে কঠোর আন্দোলন

প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান ২৯ অক্টোবর, পদায়নের পর প্রশিক্ষণ

বুটেক্স সাংবাদিক সমিতির নেতৃত্বে রাতুল-মাহদী-আলভী

ঢাবিতে শুরু হলো ‘জুলাই গ্রাফিতি’ পুনর্লিখন

ব্রাজিলের অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি নেই

বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে নিয়োগ

সেলস অপারেশনে সফল হবেন যেভাবে

জবিতে ক্লাসরুমে চলন্ত সিলিং ফ্যান খুলে পড়ল শিক্ষার্থীর ওপর

ঢাবির ৩ শিক্ষক ও ১ কর্মকর্তা বরখাস্ত, ৪ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি