হোম > শিক্ষা

সেমিনার-র‍্যালির মাধ্যমে বিইউএফটিতে বিশ্ব পরিবেশ দিবস পালিত

আজকের পত্রিকা ডেস্ক­

সেমিনার-র‍্যালির মাধ্যমে বিইউএফটিতে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। ছবি: বিজ্ঞপ্তি

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে ২৪ ও ২৫ মে দুই দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে। এ বছরের বৈশ্বিক প্রতিপাদ্য ‘প্লাস্টিক দূষণ বন্ধ করো’ স্লোগানকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগ ও বিইউএফটি সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টাল ক্লাব এই আয়োজন করে।

দিবসটির সূচনা হয় সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে। এতে শিক্ষার্থী, শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সম্মানিত অতিথিরা অংশ নেন।

আরও উপস্থিত ছিলেন বিইউএফটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান, ট্রেজারার অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন, বিজ্ঞান ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল জলিল, ইঞ্জিনিয়ারিং স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. সিরাজুল করিম চৌধুরী, ন্যাচারাল সায়েন্স বিভাগের প্রধান ড. মো. মোহিবুল ইসলাম খান এবং পরিবেশবিজ্ঞান বিভাগের প্রধান ড. মোহাম্মদ সোহরাব হোসেন সরকারসহ অন্যরা।

অংশগ্রহণকারীরা বিইউএফটি ক্যাম্পাস ও আশপাশের এলাকায় সচেতনতামূলক র‍্যালি শেষে তুরাগ নদের তীরে প্লাস্টিক বর্জ্য অপসারণ করেন এবং স্থানীয় জনগণকে টেকসই ও পরিবেশবান্ধব অভ্যাস সম্পর্কে সচেতন করেন।

দ্বিতীয় দিনে ‘প্লাস্টিক দূষণ রোধে পরবর্তী প্রজন্মকে ক্ষমতায়িত করা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে আলোচনা করেন বেজার যুগ্ম সচিব (পরিচালক, অর্থ ও বাজেট) কে এম আবদুল্লাহ আল মাহমুদ, কানাডার কিউবেকস্থ ল্যাভাল ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল বিজনেস অ্যান্ড গ্লোবাল স্ট্র্যাটেজি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ মোহিউদ্দিন এবং রিসার্চ অ্যান্ড এনট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. নেপাল চন্দ্র দে।

দিনটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে সাংস্কৃতিক পরিবেশনা, ‘গ্রিন কর্নার’ প্রদর্শনী এবং শিক্ষার্থীদের মধ্যে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণের মধ্য দিয়ে। দুই দিনব্যাপী এই কর্মসূচির সমাপ্তি ঘটে পরিবেশবান্ধব জীবনধারা অনুসরণ ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জন করার সম্মিলিত অঙ্গীকারের মাধ্যমে।

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের ভিসায় কড়াকড়ি, অবস্থানের সুযোগ সীমিত হচ্ছে

চট্টগ্রাম বিভাগে এইচএসসি পরীক্ষা ‘অনির্দিষ্টকালের জন্য’ স্থগিত

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে ‘সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট’ মেজর চালু

প্রথম পত্রের বদলে দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র, ২৫ মিনিট পর দেওয়া নতুন প্রশ্নপত্রও গত বছরের

চীনে উচ্চশিক্ষা: স্নাতকোত্তর ও পিএইচডি গবেষণার সুযোগ

যুক্তরাষ্ট্রে ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন জবির পদার্থবিজ্ঞান বিভাগের ৬ শিক্ষার্থী

টেকাথন ন্যাশনালসে দুই বিভাগে চ্যাম্পিয়ন সাউথইস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা

পর্যটন খাতের অংশীজনদের নিয়ে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে জাতীয় গোলটেবিল বৈঠক

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ১৭-১৮ জুলাইয়ের বিভিন্ন পরীক্ষা স্থগিত

অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী