হোম > শিক্ষা

আইইউবিএটির স্প্রিং ২০২৬ সেমিস্টারের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

আজকের পত্রিকা ডেস্ক­

আইইউবিএটির স্প্রিং ২০২৬ সেমিস্টারের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। ছবি: বিজ্ঞপ্তি

ঢাকার উত্তরায় অবস্থিত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) নিজস্ব ক্যাম্পাসে স্প্রিং ২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের পরিচিতিপর্ব সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সবুজ ও মনোরম পরিবেশে উৎসবমুখর আয়োজনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত নবীন শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

পরিচিতিপর্বে নবীন শিক্ষার্থীদের উদ্দেশে আইইউবিএটির মিশন ও ভিশন, একাডেমিক নিয়মকানুন, ক্যারিয়ার সার্ভিস, গ্রন্থাগার ও আইটি সুবিধা, শিক্ষার্থী সংগঠন ও সহশিক্ষা কার্যক্রম, পরিবহনব্যবস্থা এবং অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কে প্রামাণ্য ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম ও শিক্ষাবান্ধব পরিবেশ সম্পর্কে শিক্ষার্থীদের বিস্তারিত ধারণা দেওয়া হয়।

অনুষ্ঠানে আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিংবদন্তি বিপণন বিশেষজ্ঞ ও করপোরেট ব্যক্তিত্ব ড. সৈয়দ আলমগীর। নবীন শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন আইইউবিএটির কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মমতাজুর রহমান, প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম, ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক ড. মোজাফ্ফর আলম চৌধুরীসহ বিভিন্ন অনুষদের শিক্ষক।

বক্তারা তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের নৈতিকতা, নেতৃত্বগুণ, উদ্ভাবনী চিন্তাভাবনা, গবেষণাভিত্তিক শিক্ষা এবং বাস্তবমুখী শিক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এ ছাড়া তাঁরা শিক্ষার্থীদের সময় ব্যবস্থাপনা, সৃজনশীল সমস্যা সমাধান, দলবদ্ধ কাজের দক্ষতা এবং সমাজসেবা কার্যক্রমে অংশগ্রহণের গুরুত্ব বোঝান। একই সঙ্গে তাঁরা আইইউবিএটিকে জ্ঞান, গবেষণা, উদ্ভাবনী উদ্যোগ এবং ক্যারিয়ার উন্নয়নের একটি নির্ভরযোগ্য কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সবার সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।

ওই অনুষ্ঠান নবীন শিক্ষার্থীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা হিসেবে স্মরণীয় হয়ে থাকবে, যা তাঁদের বিশ্ববিদ্যালয় জীবনের শুরুতে আত্মবিশ্বাস ও উদ্দীপনা যোগ করবে। পাশাপাশি এটি শিক্ষার্থীদের মধ্যে আইইউবিএটিকে পরিবার হিসেবে অনুভব করার সুযোগ সৃষ্টি করেছে, যেখানে শিক্ষার পাশাপাশি মূল্যবোধ, নেতৃত্ব এবং সামাজিক দায়িত্ববোধও গড়ে তোলা হয়।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির কার্যক্রম স্থগিত

মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাবি, রানার্সআপ কানাডিয়ান ইউনিভার্সিটি

জবির বিষয় পছন্দক্রম প্রক্রিয়া শুরু

বিনা খরচে রোমানিয়ায় পড়তে চাইলে

কিউএস ইন্ডিয়া সামিটে এআইইউবির অংশগ্রহণ

এমপিওভুক্তির বিষয়ে যা বলল শিক্ষা মন্ত্রণালয়

নির্বাচন ঘিরে টানা ৫ দিন বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান, মাদ্রাসায় শুরু হচ্ছে রমজানের ছুটি

সেরা দুজন স্বর্ণপদকজয়ীর গল্প

ডিআইইউর শিক্ষার্থীদের বাস্তবমুখী শিক্ষা অর্জন

রোবো কার্নিভ্যালে জয়ী তিন তরুণ