হোম > শিক্ষা

ঢাবিতে প্রফেশনাল মাস্টার্সে ভর্তির আবেদন চলছে

শিক্ষা ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের শীতকালীন সেমিস্টারে ‘প্রফেশনাল মাস্টার্স ইন ডিজাস্টার অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স’ প্রোগ্রামের অষ্টম ব্যাচে ভর্তির আবেদন আহ্বান করা হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।

দেড় বছর মেয়াদি এই প্রোগ্রামে মোট তিনটি সেমিস্টার রয়েছে। চাকরিজীবীদের সুবিধার্থে প্রতি শনিবার ক্লাস অনুষ্ঠিত হবে।

আবেদনের যোগ্যতা

এই প্রোগ্রামে আবেদনের জন্য প্রার্থীদের স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। ভর্তির ক্ষেত্রে ফ্রেশ গ্র্যাজুয়েটদের পাশাপাশি সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত পেশাজীবীদের অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া দেশীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, গণমাধ্যম, দাতা সংস্থা, সশস্ত্র বাহিনী এবং দুর্যোগ ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিরাও অগ্রাধিকার পাবেন।

আবেদনের নিয়ম ও ফি

আবেদনপত্রের সঙ্গে সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি, সব পরীক্ষার সনদ ও নম্বরপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে। আবেদন ফি ২ হাজার টাকা।

আগ্রহী প্রার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট অথবা সরাসরি বিভাগীয় কার্যালয় থেকে নির্ধারিত আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ সময় আগামী ৩১ ডিসেম্বর ২০২৬।

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ প্রতিমন্ত্রীর

যুক্তরাজ্যের অক্সফোর্ডে পড়ার সুযোগ, খরচ চালাবে অপটিভার ফাউন্ডেশন

ডিজিটাল রূপান্তরের আগে মানসিকতার পরিবর্তন জরুরি: হিট প্রকল্প পরিচালক

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে স্তন ক্যানসার সচেতনতায় স্ক্রিনিং কর্মসূচি

ইস্টার্ন ইউনিভার্সিটির অষ্টম সমাবর্তনে আমন্ত্রণ, মৌখিক সম্মতি রাষ্ট্রপতির

জাবিতে ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি, চলবে ২১ জানুয়ারি পর্যন্ত

উচ্চশিক্ষায় স্যাটেলাইট টিভি চালুর পরিকল্পনা ইউজিসির

সিএসই না পড়েও তৈরি করুন নিজের অ্যাপ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমপিএইচ কোর্সে ভর্তি

হার্ভার্ডে সম্পূর্ণ অর্থায়নে ফেলোশিপের সুযোগ