হোম > শিক্ষা

জবির বিষয় পছন্দক্রম প্রক্রিয়া শুরু

শিক্ষা ডেস্ক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

২০২৫-২৬ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের সাবজেক্ট চয়েস বা বিষয় পছন্দক্রম প্রক্রিয়া ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে উত্তীর্ণ শিক্ষার্থীদের সাবজেক্ট চয়েস কার্যক্রম ৮ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট থেকে ১৬ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে নিজ নিজ প্যানেলে লগইন করে এই কার্যক্রম সম্পন্ন করা যাবে।

যেসব পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় ন্যূনতম ২০ শতাংশ নম্বর (৭২-এর মধ্যে ১৪.৪) পেয়েছেন এবং ইউনিট ই-তে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে যেসব পরীক্ষার্থী এমসিকিউ অংশে ন্যূনতম ২০ শতাংশ এবং ব্যবহারিক অংশে ন্যূনতম ১০ শতাংশ নম্বরপ্রাপ্ত হয়েছেন, তাঁদেরকে সাবজেক্ট চয়েস বা বিষয় পছন্দক্রম পূরণ করতে বলা হয়েছে।

পিবিপ্রবিতে গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ম্যানিটোবা বিশ্ববিদ্যালয়ে অর্থায়িত বৃত্তি

ডেঙ্গু প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগেই পরিচ্ছন্নতা অভিযানের নির্দেশ

সব বোর্ডে এইচএসসি পরীক্ষা হবে অভিন্ন প্রশ্নপত্রে

এসএসসি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বাধ্যতামূলক

২০২৭ সাল থেকে এসএসসির বিষয় কমানোর চিন্তা

২০২৭ সাল থেকে এসএসসি পরীক্ষার বিষয় কমানোর কথা ভাবছে সরকার

বিশ্ববিদ্যালয়ে ফ্রি ওয়াই-ফাই নিশ্চিত করতে ইউজিসির নির্দেশনা

শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ফুটবল–ক্রিকেটসহ ৭ খেলা

‎প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ, শুরু ১৫ এপ্রিল