হোম > শিক্ষা

এইচএসসির ফরম পূরণ স্থগিত 

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: দেশে করোনা সংক্রমণ ও মৃত্যুহার বৃদ্ধি পাওয়ায় ঢাকা বোর্ডের ২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়।  

আজ রোববার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এ–সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাস পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে চলে যাওয়ায় ঢাকা বোর্ডের ২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের কার্যক্রম স্থগিত করা হলো। সার্বিক পরিস্থিতি বিবেচনায় পরবর্তীতে এইচএসসি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রমের তারিখ ঘোষণা করা হবে। 

এর আগে শুক্রবার এইচএসসি পরীক্ষার ফরম পূরণের তারিখ ঘোষণা করে ঢাকা শিক্ষা বোর্ড। ২৯ জুন থেকে শুরু হয়ে ১১ জুলাই পর্যন্ত অনলাইনে শিক্ষার্থীদের ফরম পূরণ করতে বলা হয়। 

Connectors-এর ব্যবহার (পর্ব–৪)

যুগোপযোগী-দক্ষতাভিত্তিক শিক্ষা ছাড়া উন্নত বাংলাদেশ গড়া সম্ভব নয়: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর

দক্ষ মানবসম্পদ গঠনে বিইউএফটিতে সনদ বিতরণ ও চাকরি মেলা

ঢাবিতে মাস্টার অব পাবলিক হেলথ প্রোগ্রামে ভর্তি, আবেদন ৬ আগস্ট পর্যন্ত

রাবির আইবিএতে এমবিএ প্রোগ্রামে ভর্তি, আবেদন ২৬ আগস্ট পর্যন্ত

সহশিক্ষা কার্যক্রমে কী কী করেছেন

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা: হার্ভার্ড একাডেমি স্কলার্স প্রোগ্রামে আবেদনের সুযোগ

আইইএলটিএস স্পিকিং পরীক্ষা যেভাবে হয়

বৈরী আবহাওয়ায় অনুপস্থিত এইচএসসি পরীক্ষার্থীদের নতুন করে নিবন্ধনের সুযোগ

দেশের ৬৪ জেলায় পারফর্মিং আর্টস কলেজ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়