হোম > শিক্ষা

দাখিল ৯ম শ্রেণির রেজিস্ট্রেশনের সময় বাড়াল

শিক্ষা ডেস্ক

ছবি: সংগৃহীত

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে দাখিল ৯ম শ্রেণির (পরীক্ষা-২০২৬) রেজিস্ট্রেশনের সময়সীমা বিশেষ বিবেচনায় আবারও বাড়িয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর ছালেহ আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বোর্ডের অধিভুক্ত মাদ্রাসাগুলোতে অধ্যয়নরত যেসব শিক্ষার্থী রেজিস্ট্রেশন থেকে বাদ পড়েছে, তারা বিলম্ব ফি প্রদান সাপেক্ষে পুনরায় রেজিস্ট্রেশনের সুযোগ পাবে। এ জন্য সোনালী ব্যাংকের সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অনলাইনে ফি জমা ও ই-এসআইএফ পূরণের সময়সীমা ১৬ নভেম্বর থেকে বাড়িয়ে ২৬ নভেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

ফি জমা দেওয়ার পর তথ্য আপলোডের জন্য নতুন এন্ট্রির অপশন সক্রিয় হবে। এ ছাড়া তথ্য (ই-এসআইএফ) এন্ট্রির শেষ সময়ও ২৭ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। রেজিস্ট্রেশন ফি বা তথ্য এন্ট্রি সংক্রান্ত কোনো সমস্যা হলে মাদ্রাসা কর্তৃপক্ষকে নিজ প্রতিষ্ঠানের ইআইআইএনভিত্তিক সিম নম্বর থেকে অফিস সময়ের মধ্যে ০১৭১৩-০৬৮৯০৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

প্রাথমিকে নতুন কারিকুলামের আগে দুই বছর প্রশিক্ষণ পাবেন শিক্ষকেরা: ববি হাজ্জাজ

মায়ের জমানো ৭০০ টাকার বুট থেকে সাফজয়ী সুমন

আন্তর্জাতিক শিক্ষার্থীদের আকৃষ্ট করতে জোর দিচ্ছে চীন

শিশুদের আশার আলো নাঈম

সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্ন গড়ছে নোবিপ্রবির ‘লুমিনারি’

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় উদ্ভাবন: সুষম খাদ্যের সঠিক ফর্মুলা দেবে এআই সফটওয়্যার

জাপানে স্টাডি সাপোর্ট বৃত্তি নিয়ে পড়ুন

দক্ষতা বাড়ালে বিশ্বকে নিজ বাড়ির আঙিনা মনে হবে

চাকরির ভাইভা: উত্তরের চেয়ে অভিজ্ঞতার গল্প গুরুত্বপূর্ণ

কর্মক্ষেত্রে সফল হওয়ার ৮টি উপায়