হোম > শিক্ষা

ইউল্যাবে অনুষ্ঠিত হলো নবীনবরণ স্প্রিং-২০২৬

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নবীনবরণ স্প্রিং-২০২৬। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ইউল্যাবের স্টুডেন্ট অ্যাফেয়ার্স অফিসের আয়োজনে এই অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ক্যাম্পাসে স্বাগত জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যালায়েন্স ফর উইমেন লিডারশিপ এবং হোম ইকোনমিকস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি নাসিম ফেরদৌস। তিনি তাঁর বক্তব্যে নবীন শিক্ষার্থীদের নেতৃত্বগুণ বিকাশ, দায়িত্ববোধ ও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

অতিথিদের মধ্যে আরও বক্তব্য দেন ইউল্যাবের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক জুড উইলিয়াম হেনিলো। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউল্যাবের রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. ফয়জুল ইসলাম, বিভিন্ন অনুষদের ডিন এবং বিভাগীয় প্রধানবৃন্দ।

ইউল্যাব এই সেমিস্টার থেকে এনভায়রনমেন্টাল অ্যান্ড লাইফ সায়েন্স অনুষদের আওতায় এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি বিভাগের শিক্ষা কার্যক্রম শুরু করেছে। অনুষ্ঠানের শেষ পর্বে ইউল্যাবের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

কচুয়ার স্কুলে ফিরছে শিক্ষামন্ত্রীর নাম

হেলমেট পরে পরীক্ষায় বসলেন জবি শিক্ষার্থীরা ‎

অনুমোদন চায় আরও ১১ বেসরকারি বিশ্ববিদ্যালয়

প্রাথমিকেও চালু হচ্ছে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস

স্কলারশিপ: যুক্তরাজ্যে পড়ার স্বপ্ন যাঁদের

‎জবিতে পঞ্চম মেধাতালিকা প্রকাশ, ভর্তি শুরু ২ এপ্রিল থেকে

জবির বেদখল ২ হল খালি করতে ১০ দিনের আলটিমেটাম ছাত্রদলের

ফিরছে অনলাইন ক্লাস: ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইন

ক্যাম্পাসের সামনে বাসে চাঁদাবাজির অভিযোগ, তথ্য চেয়ে জবি প্রশাসনের গণবিজ্ঞপ্তি

আরপিএসইউ কালচারাল ক্লাবের নেতৃত্বে উর্বরা ও সিয়াম