হোম > শিক্ষা

নলছিটির ৪ স্কুলে এসএসসিতে পাস করেনি একজনও

ঝালকাঠি প্রতিনিধি  

ছবি: আজকের পত্রিকা

২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ঝালকাঠির নলছিটি উপজেলার চারটি মাধ্যমিক বিদ্যালয়ের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। ফলে ওই সব বিদ্যালয়ের পাসের হার দাঁড়িয়েছে শতভাগ শূন্যে। বৃহস্পতিবার (১০ জুলাই) বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে প্রকাশিত ফলাফলে এ তথ্য উঠে আসে।

ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, কুলকাঠি ইউনিয়নের দেলদুয়ার মাধ্যমিক বিদ্যালয় থেকে অংশ নেয় ১৩ জন, রানাপাশা ইউনিয়নের ভেরনবাড়িয়া সিএসইউ বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে ৭ জন, মাটিভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৭ জন, এবং দপদপিয়া ইউনিয়নের জুরকাঠি মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেয় ১১ জন।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো—এই চারটি বিদ্যালয়ের একজন শিক্ষার্থীও উত্তীর্ণ হতে পারেনি।

এই ব্যর্থতায় জেলার শিক্ষাব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। স্থানীয় সচেতন মহল ও অভিভাবকেরা এর পেছনের কারণ খুঁজে বের করার পাশাপাশি দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী বলেন, ‘নলছিটির চারটি প্রতিষ্ঠানের কেউ পাস করেনি—এটা উদ্বেগজনক। কেন এমন ফল হলো, তা খতিয়ে দেখা হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। প্রয়োজনে প্রশাসনিক ব্যবস্থাও নেওয়া হবে।’

সাংবাদিকতার শিক্ষক সাখাওয়াত আলী খান আর নেই

জবি উপাচার্যসহ প্রশাসনকে অবাঞ্ছিত ঘোষণা করল ছাত্রদল

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক এফ এম সিদ্দিকী

জবিতে চতুর্থ মেধাতালিকা প্রকাশ, ভর্তি শুরু ২৫ মার্চ থেকে

গবেষণায় চৌর্যবৃত্তি রোধে নীতিমালা করছে ইউজিসি

বেরোবির প্রথম অ্যালামনাই নির্বাচনে সভাপতি সাগর, সেক্রেটারি সাইফুল

মা-বাবাকে ভালো কিছু করার প্রতিশ্রুতি দিয়েছিলাম: মেডিকেলে প্রথম শান্ত

‘জ্বালানি সাশ্রয়ে’ সোমবার থেকেই সব বিশ্ববিদ্যালয়ে ছুটি শুরু

ড. ফরহাদের নেতৃত্বে বুটেক্সে সর্বোচ্চ গবেষণা অনুদান

ইফতারে প্রাণের বন্ধনে পাঠকবন্ধু বগুড়া শাখা