হোম > শিক্ষা

প্রাথমিকে শিক্ষক নিয়োগ: লিখিত পরীক্ষার ফল চলতি মাসেই

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের লিখিত (এমসিকিউ টাইপ) পরীক্ষার ফল চলতি মাসেই প্রকাশ করা হতে পারে। আজ রোববার আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান।

ডিপিই মহাপরিচালক বলেছেন, ‘আমাদের পরিকল্পনা রয়েছে চলতি মাসের মধ্যেই লিখিত পরীক্ষার ফল প্রকাশের। এ জন্য পুরোদমে কাজ শুরু হয়েছে।’

পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করলে আবু নূর মো. শামসুজ্জামান বলেন, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সম্পূর্ণ গুজব। খতিয়ে দেখে প্রশ্নপত্র ফাঁসের কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে প্রশ্নপত্র ফাঁসের চেষ্টা হয়েছে—এটি অস্বীকার করা যাবে না।

গত শুক্রবার তিন পার্বত্য জেলা ছাড়া দেশের ৬৩টি জেলায় একযোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদের বিপরীতে এতে অংশ নেন প্রায় সাড়ে আট লাখ চাকরিপ্রার্থী। প্রার্থী ও পদের সংখ্যার বিবেচনায় এটি দেশের ইতিহাসে অন্যতম বড় সরকারি চাকরির পরীক্ষা।

নরসিংদী মেডিকেল কলেজের অনুমোদন

সিন্ডিকেট ভাঙতে প্রাথমিকে শিক্ষক বদলি যাবে স্থানীয় প্রশাসনের হাতে: শিক্ষা প্রতিমন্ত্রী

শিক্ষায় রেকর্ড বরাদ্দ দিয়ে একগুচ্ছ সংস্কারের পথে সরকার, জানালেন শিক্ষামন্ত্রী

ফিফা বিশ্বকাপ ২০২৬: শিক্ষার্থীদের চোখে এগিয়ে যেসব দল

ইউআইইউ মার্স রোভার: এশিয়া পেরিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশ

অভিজ্ঞতা: সেন্ট পিটার্সবার্গে ৭ দিন

অস্ট্রেলিয়ার স্কুল কাউন্সিলে নির্বাচিত বাংলাদেশি পিএইচডি গবেষক রাবিউল আলম

এক ক্লিকে বৃত্তি ও এআই পরামর্শ

বিদেশে উচ্চশিক্ষা: শক্তিশালী এসওপি লিখবেন যেভাবে

প্রাইম ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৩য় পুনর্মিলনী অনুষ্ঠিত