হোম > শিক্ষা

বিইউপিতে নবীন শিক্ষার্থীদের বরণ

আজকের পত্রিকা ডেস্ক­

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল আলম। ছবি: বিজ্ঞপ্তি

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ এপ্রিল (এফএএসএস) ও ৩০ এপ্রিল (এফএসটি) এবং ১০ মে (এফবিএস এবং এফএসএসএস) বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা অডিটরিয়ামে নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের বিইউপির একাডেমিক এবং প্রশাসনিক বিষয়ে সম্যক ধারণা দেওয়া হয়। প্রধান অতিথি তাঁর বক্তব্যে নবীন শিক্ষার্থীদের বিইউপিতে ভর্তি হওয়ায় আন্তরিক অভিনন্দন জানান। তিনি শৃঙ্খলা, সততা, নৈতিকতা, সহমর্মিতা, আত্মনিয়ন্ত্রণ এবং আত্মবিশ্বাসকে একজন শিক্ষার্থীর অপরিহার্য গুণ হিসেবে উল্লেখ করেন।

উপাচার্য বলেন, বিইউপি শিক্ষার্থীদের শুধু একাডেমিক উৎকর্ষে নয়, বরং নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তুলতেও প্রতিশ্রুতিবদ্ধ।

উপাচার্য আরও উল্লেখ করেন, পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে দক্ষ জনশক্তি গড়ে তুলতে বিইউপি ফলাফলভিত্তিক ও প্রয়োগমুখী শিক্ষাকে গুরুত্ব দিয়ে আসছে। নবীন শিক্ষার্থীরা ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করবেন এবং দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, কর্মচারী এবং নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

রাবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন, র‍্যাগিং হলে ব্যবস্থা

সীমান্তে হত্যার প্রতিবাদে জবিতে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ

ঢাবির নতুন প্রক্টর ইসরাফিল প্রাং

এসএসসি পরীক্ষার নবম দিনে অনুপস্থিত ৩১ হাজার, বহিষ্কার ৯ শিক্ষার্থী

পদত্যাগপত্র জমা দিলেন ঢাবি প্রক্টর

তোমাকে ভালোবাসি মা

‎ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে ইডেনে বিক্ষোভ

পাবিপ্রবি থেকে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে মীর জুবায়ের

বিশ্বমঞ্চে তিন তরুণের উদ্ভাবন ‘আকাশ পাঠাব’ দল

শিক্ষার্থীদের পরীক্ষাভীতি কাটানোর উপায়