হোম > শিক্ষা

জাবিতে স্নাতক শ্রেণিতে ভর্তির সময়সূচি

সহায়িকা ডেস্ক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২২ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‌‌‌‘এ’ ইউনিটের অধীন গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিতে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২২ ফেব্রুয়ারি।

‘সি’ ইউনিটের অধীন কলা ও মানবিকী অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট এবং ‘সি১’  ইউনিটের অধীন কলা ও মানবিকী অনুষদে (নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ) ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৫ ফেব্রুয়ারি।

‘ডি’ ইউনিটের অধীন জীববিজ্ঞান অনুষদে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের পরীক্ষা ২৭ ও ২৮ ফেব্রুয়ারি মোট দুই দিনে অনুষ্ঠিত হবে। ‘বি’ ইউনিটের অধীন ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, আইবিএ-জেইউ, সমাজবিজ্ঞান ও আইন অনুষদ এবং ‘ই’ ইউনিটের অধীন বিজনেস স্টাডিজ অনুষদে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৯ ফেব্রুয়ারি।

সবশেষে ৩ থেকে ৫ মার্চ ‘সি১’ ইউনিটের অধীন কলা ও মানবিকী অনুষদের (নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ) এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বর্ণাঢ্য আয়োজনে বেরোবি সাংবাদিক সমিতির এক যুগ পূর্তি উদ্‌যাপন

নারী প্রতিনিধিত্ব ও যৌথ গ্রন্থ রচনা নিয়ে ডিআইইউতে গোলটেবিল আলোচনা

প্রাথমিকে প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগ: ববি হাজ্জাজ

আন্তর্জাতিক মানের শিক্ষা ও মানবিক মূল্যবোধের সমন্বয়

সব শিক্ষার্থীকে ইন্টার্নশিপের আওতায় আনা হবে

র‍্যাঙ্কিংয়ে এগিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়

আইএইচটি ও ম্যাটসে ভর্তি, আবেদন শেষ ৬ নভেম্বর

যুগোপযোগী ও গবেষণাধর্মী উচ্চশিক্ষার সুযোগ রয়েছে

দক্ষ টেক্সটাইল ইঞ্জিনিয়ার গড়ে তুলছে আইএসইউ

শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি