হোম > শিক্ষা

গুচ্ছ ভর্তি পরীক্ষার ক ইউনিটের ফল প্রকাশ, প্রথম দুজনের নামই সুমাইয়া

জবি প্রতিনিধি

২০২১-২০২২ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় পাসের হার ৫৫ দশমিক ৬৩ শতাংশ।

আজ বৃহস্পতিবার বিকাল ৪টায় গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। ওয়েবসাইটে এ ফল দেখতে পারবেন শিক্ষার্থীরা। গুচ্ছ ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

গুচ্ছ ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটি সূত্রে জানা যায়, ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৫৫ দশমিক ৬৩ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। অর্থাৎ ৮৫ হাজার ৫৮২ জন উত্তীর্ণ হয়েছে। অকৃতকার্য হয়েছে ৪৩ দশমিক ৩৭ শতাংশ, অর্থাৎ ৬৬ হাজার ৭৭১ জন। সর্বোচ্চ নম্বর ৮৭ দশমিক ৫০ পেয়ে যৌথভাবে প্রথম হয়েছেন দুইজন। একজনের নাম সুমাইয়া রহমান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। যৌথভাবে প্রথম হওয়া আরেক শিক্ষার্থীর নাম সুমাইয়া বিনতে মাসুদ। তিনি খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ভর্তি পরীক্ষা দিয়েছেন।

প্রসঙ্গত, গত ৩০ জুলাই বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত সারা দেশের ১৯ কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে এক যোগে গুচ্ছের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘ক’ ইউনিটের পরীক্ষায় সারাদেশে ১ লাখ ৫৩ হাজার ৮৪৪ জন পরীক্ষার্থী অংশ নেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: ‘বি’ ও ‘সি’ ইউনিটের প্রস্তুতি

সরকারি প্রাথমিক বিদ্যালয়: প্রধান শিক্ষক পদে পদোন্নতি পাচ্ছেন ৩২ হাজার

ইবিতে বিদেশি শিক্ষার্থী ভর্তি তলানিতে, স্নাতক শেষ না করেই ছেড়েছেন অর্ধেক

এবার সব পর্যায়ের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা শেকৃবি শিক্ষার্থীদের

ঢাবিতে এমপিএ প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু

এইচএসসির ফল বিবেচনায় রাবির ভর্তি আবেদনের শর্ত শিথিল

‎শিক্ষকদের আধুনিক প্রশিক্ষণ প্রয়োজন: শিক্ষামন্ত্রী

এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা ও ফলাফল ডিসেম্বরে

বর্ণাঢ্য আয়োজনে উদ্‌যাপিত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী

এইচএসসিতে ফল বিপর্যয়ের প্রভাব: শিক্ষার্থী সংকট হবে উচ্চশিক্ষায়