হোম > শিক্ষা

এইচএসসির ফল জানা যাবে যে তিন উপায়ে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ পিছিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ অক্টোবর পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, অনলাইন ও মুঠোফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে ফল জানতে পারবে।

আজ মঙ্গলবার ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩১ অক্টোবর বেলা ১১টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠান হবে। অনুষ্ঠান উদ্বোধনের সঙ্গে সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে ফল প্রকাশ করা হবে।

এর আগে, গত ২৪ অক্টোবর এক বিজ্ঞপ্তিতে ঢাকা বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানায়, আগামী ২৯ অক্টোবর ফলাফল প্রকাশিত হবে।

ফলাফল জানা যাবে যেভাবে

পরীক্ষার্থীরা পরীক্ষার ফলাফল স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করতে পারবেন। এছাড়া শিক্ষা বোর্ডসমূহের ওয়েবসাইটhttps://eduboardresults.gov.bdhttps://educationboardresults.gov.bd এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবেন।

এছাড়া মোবাইলে এসএমসের মাধ্যমেও ফলাফল জানা যাবে। পরীক্ষার্থীরা যে কোনো মোবাইল নম্বর থেকে 16140 নম্বরে SMS প্রেরণের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবেন। SMS-এর মাধ্যমে ফলাফল জানতে HSC < Space> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর < Space> রোল নম্বর < Space> পরীক্ষার বছর লিখে 16140 নম্বরে পাঠাতে হবে।

উদাহরণঃ HSC Dha 123456 2026 লিখে 16140 নম্বরে Send করতে হবে।

পেছাল এইচএসসির ফলাফল প্রকাশের তারিখ

বাংলাদেশের সঙ্গে যৌথ গবেষণাগার প্রতিষ্ঠার প্রস্তাব ইউনান বিশ্ববিদ্যালয়ের

বর্ণাঢ্য আয়োজনে বেরোবি সাংবাদিক সমিতির এক যুগ পূর্তি উদ্‌যাপন

নারী প্রতিনিধিত্ব ও যৌথ গ্রন্থ রচনা নিয়ে ডিআইইউতে গোলটেবিল আলোচনা

প্রাথমিকে প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগ: ববি হাজ্জাজ

আন্তর্জাতিক মানের শিক্ষা ও মানবিক মূল্যবোধের সমন্বয়

সব শিক্ষার্থীকে ইন্টার্নশিপের আওতায় আনা হবে

র‍্যাঙ্কিংয়ে এগিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়

আইএইচটি ও ম্যাটসে ভর্তি, আবেদন শেষ ৬ নভেম্বর

যুগোপযোগী ও গবেষণাধর্মী উচ্চশিক্ষার সুযোগ রয়েছে