হোম > শিক্ষা

পূর্ণ অর্থায়িত ডাড বৃত্তিতে জার্মানিতে উচ্চশিক্ষার সুযোগ

শিক্ষা ডেস্ক

জার্মানির অন্যতম মর্যাদাপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি অব গটিঙ্গেন আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ২০২৭ শিক্ষাবর্ষে পূর্ণ অর্থায়িত ডাড বৃত্তির আবেদন গ্রহণ করছে। বিশ্বের যেকোনো দেশের যোগ্য শিক্ষার্থীরা মাস্টার্স ও পিএইচডি পর্যায়ের উচ্চশিক্ষা ও গবেষণার জন্য এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

জার্মান একাডেমিক এক্সচেঞ্জ সার্ভিস ডাডের সহযোগিতায় পরিচালিত এই বৃত্তির লক্ষ্য হলো বিশ্বজুড়ে মেধাবী ও গবেষণামুখী শিক্ষার্থীদের আকৃষ্ট করা। বিশেষ করে যাঁরা আন্তর্জাতিক গবেষণা, উদ্ভাবন এবং বৈশ্বিক সহযোগিতায় অবদান রাখতে আগ্রহী, তাঁদের জন্য এটি একটি অনন্য সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে। আধুনিক গবেষণাগার, উচ্চমানের একাডেমিক পরিবেশ এবং জার্মান শিক্ষাব্যবস্থার উৎকর্ষ এই প্রোগ্রামকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

কী কী সুবিধা থাকছে

নির্বাচিত শিক্ষার্থীরা এই বৃত্তির আওতায় পাবেন একাধিক আর্থিক ও একাডেমিক সুবিধা—

  • মাসিক ভাতা: পিএইচডি পর্যায়ে প্রায় ১,৩০০ ইউরো এবং মাস্টার্স পর্যায়ে প্রায় ৯৩৪ ইউরো
  • বিমা সুবিধা: স্বাস্থ্য, দুর্ঘটনা ও দায়বদ্ধতা বিমা
  • ভ্রমণ ভাতা: নির্ধারিত শর্তসাপেক্ষে বিমানভাড়ার সহায়তা
  • অতিরিক্ত সহায়তা: আবাসন ভাতা ও পারিবারিক ভাতা পাওয়ার সম্ভাবনা
  • গবেষণা সুযোগ: আন্তর্জাতিক গবেষণা নেটওয়ার্কে যুক্ত হয়ে কাজ করার সুযোগ।

প্রয়োজনীয় নথিপত্র

আবেদনকারীদের নিম্নোক্ত কাগজপত্র প্রস্তুত রাখতে হবে—

  • অনলাইন আবেদন ফরম
  • হালনাগাদ জীবনবৃত্তান্ত (CV)
  • ইংরেজি দক্ষতার সনদ
  • মোটিভেশন লেটার
  • দুটি সুপারিশপত্র
  • বৈধ পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র
  • ব্যক্তিগত বিবৃতি

আবেদনের যোগ্যতা

আবেদন করতে হলে প্রার্থীদের অবশ্যই—

  • আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে
  • মাস্টার্স প্রোগ্রামের জন্য স্নাতক ডিগ্রি এবং পিএইচডির জন্য মাস্টার্স ডিগ্রি থাকতে হবে
  • সংশ্লিষ্ট বিষয়ে শক্তিশালী একাডেমিক ও গবেষণাভিত্তিক ব্যাকগ্রাউন্ড থাকতে হবে
  • ভালো ফলের পাশাপাশি টেকসই উন্নয়ন ও গবেষণার প্রতি আগ্রহ থাকতে হবে
  • প্রোগ্রাম অনুযায়ী ইংরেজি বা জার্মান ভাষায় দক্ষতা থাকতে হবে

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। প্রথমে ডিএএডি বৃত্তির নির্ধারিত ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে। এরপর ইউনিভার্সিটি অব গটিঙ্গেনের অনলাইন আবেদন ফরম পূরণ করে প্রয়োজনীয় সব নথি আপলোড করতে হবে। যাচাই শেষে আবেদন জমা দিতে হবে। আবেদন সম্পন্ন হওয়ার পর প্রার্থীদের ই-মেইলের মাধ্যমে ফলাফল জানিয়ে দেওয়া হবে।

আবেদন শেষ তারিখ: ১৫ নভেম্বর ২০২৬

বাবার প্রতি ভালোবাসা

১৩৭ বছরে বিএম কলেজ: দক্ষিণাঞ্চলের বাতিঘর

যুক্তরাষ্ট্রের শীর্ষ ৫ বিশ্ববিদ্যালয়ে ডাক পেল সুমিতা

কাচারি ঘর: হারিয়ে যাওয়া শিক্ষা-সংস্কৃতি

বিতর্কে টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন রাজশাহী বিশ্ববিদ্যালয়

সমাজ পরিবর্তনে তরুণদের এগিয়ে আসার আহ্বান ঢাবি উপাচার্যের

টেক্সটাইলে আধুনিক প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী

স্যাট কী, কেন দেবেন—জানুন বিস্তারিত

বিনা মূল্যে পর্তুগালে উচ্চশিক্ষার সুযোগ

শিক্ষাক্রমে যুক্ত হতে পারে ‘ফোর-ওয়ে টেস্ট’, উত্তর নেওয়া হবে যে ৪ প্রশ্নের